1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

পর্যটকদের অন-অ্যারাইভাল ভিসা দেয়ার আহ্বান জানালেন পর্যটন প্রতিমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ১ জুন, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশী পর্যটকদের অন-এরাইভাল ভিসা দেয়ার জন্য মরিশাসের পর্যটন মন্ত্রীকে আহ্বান জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। আজ মরিশাসের পোর্ট লুইসে পর্যটন মন্ত্রী অনিল কুমার গায়ান এর সাথে বৈঠককালে এ আহ্বান জানান তিনি।

এসময় প্রতিমন্ত্রী দু’দেশের মধ্যে পর্যটন উন্নয়নে সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানানো হয়। বৈঠকে পর্যটন প্রতিমন্ত্রী বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার সকল বন্ধুরাষ্টের সাথে বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য সকল ক্ষেত্রে সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি মরিশাসে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ সংশি¬ষ্ট বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। খবর বাসসের।

বাংলাদেশী শ্রমিকদের স্বার্থ সংশি¬ষ্ট সকল বিষয়ে তিনি গুরুত্বের সাথে মরিশাসের প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন।

বৈঠকে মরিশাসের পর্যটন মন্ত্রী তার দেশ ভ্রমণ করার জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশের পর্যটকদের অন-এরাইভাল ভিসা প্রদানের সুযোগ সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে মরিশাসের সরকার আন্তরিক। তারা বিষয়টি নিয়ে আন্তরিকভাবে কাজ করবেন।

বৈঠকে মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ ও মরিশাসের পর্যটন সচিব সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা (বাংলাদেশের প্রতিনিধি দল) মরিশাসের একটি গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ২৮ মে একটি প্রতিনিধিদল নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী মরিশাসে গেছেন।দলে রয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মো. জাবের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব ও মন্ত্রীর একান্ত সচিব মো. আব্দুল জলিল প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft