1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’ গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

পটুয়াখালীতে ইয়াবাসহ দুই সরকারী কর্মকর্তা গ্রেফতার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯
  • ২৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে মাদকসহ দুই সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

বুধবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার এএসআই লিমন লাউকাঠি ইউনিয়নের তাফালবাড়িয়া এলাকার তামিম হোমিও হল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সদর উপজেলার বদরপুরের তেলিখালী এলাকার মৃত আবদুর রশিদ সিকদারের ছেলে ও দিনাজপুরে কর্মরত সমবায় অধিদফতরের সহকারী পরিদর্শক ইলিয়াস সিকদার (৪০), সদর উপজেলার দরিতাল্লুক এলাকার গাজী আবদুর রবের ছেলে ও গলাচিপায় কর্মরত ভূমি উপ-সহকারী জিএম মাহাবুব আলম (৪০) ও ভাড়াটে মোটরসাইকেলচালক আলমগীর হোসেন (৩৬)।

পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এএসআই লিমন তাদের উল্লেখিত স্থান থেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু ইয়াবা ও ইয়াবাসেবনের উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করে জেলে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত ভূমি উপ-সহকারী জিএম মাহাবুব আলমের বিরুদ্ধে এর আগেও জাল জালিয়াতির বিস্তার অভিযোগ রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft