1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
না’গঞ্জে কোটি টাকা মূল্যের বৈদ্যুতিক তারসহ আটক ২ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

না’গঞ্জে কোটি টাকা মূল্যের বৈদ্যুতিক তারসহ আটক ২

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

নারায়াণগঞ্জের কাঁচপুর থেকে কোটি টাকা মূল্যের সরকারি বৈদ্যুতিক তারসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৯ জুন) রাতে র‌্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, শনিবার সকালে নারায়াণগঞ্জের কাঁচপুরে অভিযান চালিয়ে ১৬ হাজার ৩০ কেজি বৈদ্যুতিক তারসহ গোলাম মাওলা কায়েস (৫০) ও ইবনে সাইদ রেজা (২৫) নামে দু’জনকে আটক করা হয়েছে। বৈদ্যুতিক তারগুলোর আনুমানিক মূল্য এক কোটি টাকা।

বিজ্ঞপ্তিতেে র‌্যাব আরো জানায়, আটক দু’জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় কায়েসের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কুলাপাড়া এলাকায় এবং ইবনে সাইদ রেজা এর বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার আড়াঢিঘাল এলাকায়। তারা পরস্পর দীর্ঘদিন ধরে কায়েসের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি বৈদ্যুতিক তার অবৈধভাবে সংগ্রহ করে তা কাঁচপুর বিসিক শিল্প এলাকায় গোপনে মজুদ করতো। বৈদ্যুতিক তারগুলো মূলত সরকারি বিদ্যুৎ বিভাগের সম্পত্তি। নানাভাবে অবৈধ পন্থায় চোরাই চক্রের মাধ্যমে সরকারি বৈদ্যুতিক তারগুলো সংগ্রহ করা হতো। পরে বৈদ্যুতিক তার থেকে রাবারের কাভার খুলে কেটে অ্যালুমিনিয়াম হিসেবে কেজি দরে বিভিন্ন কারখানায় বিক্রি করা হতো।

আটক কায়েসের নামে একই অপরাধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!