1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

নওগাঁয় মাকে খুন করে মেয়েকে ধর্ষণ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দায় এক গৃহবধূকে গলাকেটে হত্যার পর তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার রাতে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সামিউল ইসলাম সাগর (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহতের স্বামী নাটোর জেলায় একটি খামারে নৈশপ্রহরীর চাকরি করেন। বাড়িতে স্ত্রী ও উচ্চ মাধ্যমিকে পডুয়া মেয়ে থাকতেন। মেয়ের সঙ্গে সামিউল ইসলাম সাগরের প্রেমের সম্পর্ক ছিল।

কিছুদিন হল সর্ম্পকের টানাপোড়েন শুরু হয়। এ কারণে প্রেমিকাকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি নিয়ে গভীর রাতে প্রেমিকার বাড়িতে যায় সাগর। একপর্যায়ে ঘরের ছাদে উঠে ও সেখান থেকে প্রেমিকার রুমে যায়। গিয়ে দেখে মায়ের সঙ্গে প্রেমিকা ঘুমিয়ে আছে। এরপর প্রেমিকাকে ঘুম থেকে ডেকে তুলে সে। এ সময় দু’জনের মধ্যে বাকবিতণ্ডতা হয়। এতে প্রেমিকার মায়ের ঘুম ভেঙে যায়। তিনি বিছানা থেকে উঠতেই সাগর তার কাছে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করে।

এতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তিনি। এরপর সাগর গলাকেটে তাকে হত্যা করে। নির্মম এই হত্যাকাণ্ডের পর সাগর প্রেমিকাকে ধর্ষণ করে পালিয়ে যায়। সাগর উপজেলার কুসুম্বা ইউনিয়নের চকশ্যামরা গ্রামের জান মোহাম্মদের ছেলে।

নিহতের স্বামী জানান, তিনি নাটোরে চাকরি করেন। বাড়িতে স্ত্রী ও মেয়ে থাকে। স্ত্রীকে হত্যা করা হয়েছে- এ খবর তিনি রাতেই মোবাইলে জানতে পারেন। তিনি বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। আমি ওই নরপিশাচের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিহতের মেয়ের দেয়া তথ্যের ভিত্তিতে ঘাতক সাগরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানা গেছে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!