1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

তুরস্কে মুরসির গায়েবানা জানাজায় হাজারো মানুষের প্রার্থনা

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

মিসরে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুতে শোকাহত মুসলিম বিশ্বের নেতারা।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও মুসলিম ব্রাদারহুড তাকে শহীদ আখ্যা দিয়ে তার রুহের মাগফিরতা কামনা করেছেন।

এদিকে গতকাল মঙ্গলবার তুরস্কের প্রায় সব মসজিদেই অনুষ্ঠিত হয়েছে মুরসির গায়েবানা জানাজা। দেশটির ৮১টি প্রদেশে এই জানাজা অনুষ্ঠিত হয়। সেসব জানাজায় অংশগ্রহণ করতে লাখো লাখো মানুষের ঢল নামে। খবর ইয়েনি শাফাকের।

ইস্তাম্বুলের ফাতিহ মসজিদে অনুষ্ঠিত জানাজায় হাজার হাজার মুসল্লির সঙ্গে মুরসির একনিষ্ঠ সমর্থক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও অংশগ্রহণ করেছেন।

এসময় এরদোগান মুরসির মৃত্যুর জন্য মিশরের অত্যাচারী শাসক আব্দেল ফাত্তাহ আল সিসিকে দায়ী করেন। তিনি মুরসিকে ‘শহীদ’ বলে উল্লেখ করেন।

এছাড়াও মুরসিকে তাড়াহুড়ো করে এবং গোপনীয়তার সঙ্গে কবর দেয়ার জন্য তিনি মিশরের কর্তৃত্ববাদী শাসকের ব্যাপক সমালোচনা করেন।

এরদোগান বলেন, তারা এতোই কাপুরুষ যে তারা মুরসির মরদেহও তার পরিবারের কাছে হস্তান্তর করেনি।

মুরসির বিষয়ে পশ্চিমা নেতাদের নীরবতার কঠোর নিন্দাও করেন এরদোগান। পশ্চিমাদের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করে এরদোগান বলেন, ‘আমি পশ্চিমা দুনিয়া এবং মানবতার নিন্দা জানাচ্ছি। অভ্যুত্থানের মাধ্যমে তার ক্ষমতাচ্যুতি এবং কারাগারে তার অত্যাচার তারা কেবলই দেখে গেছে।’

প্রসঙ্গত, সোমবার মিসরের একটি আদালতের এজলাসেই মৃত্যুর কোলে ঢলে পড়েন দেশটিতে প্রথমবারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

এরপর কায়রোয় মুরসির পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে কবর দেয়া হয়। এসময় মিশরের সাধারণ জনগণকে সেখানে উপস্থিত হয়ে তাকে সম্মান জানাতে দেয়া হয়নি।

মিসরের স্বৈরশাসক হোসনি মোবারকের পতন ঘটিয়ে ক্ষমতায় আসেন মুরসি। টানা ১৮ দিনের গণআন্দোলনে মোবারকের ৩০ বছরের শাসনের অবসান ঘটে। মোহাম্মদ মুরসি মুসলিমপন্থী দল মুসলিম ব্রাদারহুডের ওপরের সারির নেতা ছিলেন।

তিনি ২০১২ সালে জনগণের ভোটের মধ্য দিয়ে মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। তবে ক্ষমতার এক বছরের মাথায় ২০১৩ সালে তার বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভের সুযোগ নিয়ে মিসরের সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করে। পরে প্রেসিডেন্টের মসনদে বসেন মুরসির হাতে সেনাপ্রধান হওয়া আবদেল ফাত্তাহ আল সিসি।

মিসরের আদালত মুরসিকে সাত বছরের কারাদণ্ড দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft