1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ছাত্রলীগ সংকটের সমাধান আমার কাছে নেই-কাদের

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৫৫ বার পড়া হয়েছে

ছাত্রলীগে যে সঙ্কট সৃষ্টি হয়েছে তার সমাধান তার কাছে নেই বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ বিষয়ে আমাদের যে চারজন সহকর্মী দায়িত্বে রয়েছে তারা জবাব দিতে পারবে।

শুক্রবার (২৮ জুন) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের ব্যাপারে আমাদের চারজন সহকর্মীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন। ছাত্রলীগ সম্পর্কে আপনারা যদি কিছু জানতে চান যারা দায়িত্বপ্রাপ্ত তারা জবাব দিবেন।

যদি এই চার নেতা ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে কি পদক্ষেপ নেয়া হবে তা জানতে চাইলে তিনি বলেন, তারা সফল কি ব্যর্থ তার বিচার প্রধানমন্ত্রী করবেন। আমি নিজেও এ বিষয়ে খুব বেশি কিছু একটা জানি না, অসুস্থ হয়ে বিদেশে ছিলাম। এ বিষয়ে অনেক কিছু আমার জানা নাই। দায়িত্বপ্রাপ্ত নেতারা ভালো বলতে পারবেন।

গত ১৩ মে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই চলছে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতাদের আন্দোলন। বর্তমান কমিটির বিরুদ্ধে তাদের অভিযোগ ত্যাগীদের বাদ দিয়ে ব্যবসায়ী-চাকরিজীবী-ভিন্ন মতাবলম্বীদের কমিটিতে জায়গা করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কথাও বলেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নির্দেশনা দিয়েছিলেন বিতর্কিতদর দ্রুত সময়ে কমিটি থেকে বাদ দিতে। কিন্তু মাস পেরিয়েও সমাধান হয়নি সে বিতর্কও।

ছাত্রলীগের দায়িত্বে থাকা আওয়ামী লীগের চার নেতা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও বি এম মোজাম্মেল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!