1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা গাইবান্ধায় ব্র্যাকের শিক্ষা কর্মসূচীর আওতায় মেধাবিকাশ বৃত্তি প্রদান

ক্যামেরুনে বোকো হারামের হামলায় সেনাসহ নিহত ২৪

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্যামেরুনের একটি দ্বীপে হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম। এ হামলায় দেশটির ১৬ সেনাসহ মোট ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে।

বুধবার ক্যামেরুনের কর্মকর্তারা জানায়, সশস্ত্র গোষ্ঠীটির প্রায় ৩০০ সদস্য দ্বীপটির দারাক জেলায় হামলা চালিয়েছে।

দারাক জেলার মেয়র আলি রামাত রয়টার্সকে জানিয়েছে, বোকো হারাম রাজধানী ইয়াওনডে থেকে প্রায় ১০০০ কিলোমিটার উত্তরের ওই দ্বীপটির আটটি সেনা শিবিরে হামলা চালিয়েছে।

দেশটির সামরিক সূত্রগুলো থেকে জানা যাচ্ছে, এটিই গত কয়েক বছরের মধ্যে ক্যামেরুনে চালানো বোকো হারামের সবচেয়ে বড় হামলাগুলোর একটি।

এ সময় সেনাদের সঙ্গে বোকো হারামের কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। এতে বোকো হারামের ৬৪ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বোকো হারাম নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে কট্টর ইসলামি শরিয়া আইনভিত্তিক একটি খিলাফত প্রতিষ্ঠার লক্ষে প্রায় এক দশক ধরে লড়াই করছে। গোষ্ঠীটির এ লড়াইয়ে ওই অঞ্চলের ৩০ হাজার লোক নিহত ও কয়েক লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন। গোষ্ঠীটির সদস্যরা প্রায়ই নাইজেরিয়ার সীমান্ত পেরিয়ে প্রতিবেশী ক্যামেরুন, নাইজার ও চাদে হামলা চালায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft