1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পবিত্র শবে কদর

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ জুন, ২০১৯
  • ৬৭ বার পড়া হয়েছে

জেলার টেকনাফ ও চকরিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ রোহিঙ্গাসহ ৫জন নিহত হয়েছে।
এছাড়া দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে । তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেকনাফে পিকআপ উল্টে ৩ রোহিঙ্গা এবং চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২জন নিহত হয়েছে বলে পুলিশ জানান।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালী এলাকায় একটি পিকআপ উল্টে ৩জন রোহিঙ্গার মৃত্যু হয়। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছে । নিহতরা হলেন, বালুখালী ক্যাম্পের নুর মোহাম্মদ, মো. ইদ্রিস ও মো. জোবাইর।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ঈদ উপলক্ষে রোহিঙ্গারা পিকআপ যোগে ঘুরা-ফেরা করছিল। এসময় পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন।
ওসি জানান, আহতদের টেকনাফ এবং কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় একটি বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন নিহত হন।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলমগীর এ খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি এলাকার খলিলুর রহমানের স্ত্রী রওশন আরা বেগম (৪৫) এবং ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান এলাকার দীপক পালের ছেলে সনাক পাল (২৬)।
এসআই আলমগীর বলেন, কক্সবাজারমুখি ইউনিক পরিবহণের একটি বাসের সঙ্গে চকরিয়াগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রওশন আরা নিহত হয়। আরেকজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এ দুর্ঘটনায় আহত হয় ৫ জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতাল এবং চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!