1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ঈদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনগণের সহযোগিতা ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ জুন, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সারা বাংলাদেশে নিরাপত্তা ভালো ছিল, দেশের জনগণ সুন্দরভাবে ঈদ উদযাপন করেছে। নিরাপত্তাবাহিনীর সঙ্গে জনগণের সহযোগিতা ছিল।

আজ শনিবার দুপুরে র‌্যাব সদরদপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সেখানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কম ছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তাঘাট মোটামুটি ক্লিয়ার ছিল। শুধু সিরাজগঞ্জ বাইপাসে একটু সমস্যা ছিল। তারপরও মানুষ সুন্দরভাবে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন।

প্রধানমন্ত্রীকে আনতে যাওয়া বিমানের পাইলট ভুল করেই পাসপোর্ট ছাড়া চলে গেছেন বলে জানিয়ে তিনি বলেন, পাইলটের এটা কোনোক্রমেই উচিত হয়নি। প্রধানমন্ত্রীর বিমানের পাইলট হিসেবে তাকে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাইলট ভুল করে পাসপোর্ট নেননি বলে আমরা জানতে পেরেছি। তবে তার এমন ভুল করা উচিত হয়নি, যেহেতু এটি প্রধানমন্ত্রীর বিমান। ইমিগ্রেশন পুলিশেরও উচিত ছিল পাসপোর্টটি দেখা। তার গাফিলতির কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।’

তিনি বলেন, বিমানবন্দরে দুই-তিন জায়গায় চেক হয়। তারপরও উনি চলে গেছেন। আমাদের ইমিগ্রেশনে তিনি ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন। ইমিগ্রেশন পুলিশ জেনারেল ডিক্লারেশন দেখেছেন। পাসপোর্ট দেখতে চাইলে সবসময় পাইলটরা বলেন, পকেটে আছে। তারপরও আমাদের ইমিগ্রেশন পুলিশের গাফিলতির কারণে পুলিশপ্রধান ইতিমধ্যে তাকে সাসপেন্ড করেছেন।

তিনি আরো জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা তদন্ত করছি। তদন্তের পর বিস্তারিত আরও জানা যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!