1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ঈদের নামাজ শেষে বৃষ্টির মধ্যে বিএনপির বিক্ষোভ

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ জুন, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

বুধবার ঈদুল ফিতরের নামাজ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে অবিরাম বৃষ্টির মধ্যে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি নাইট এ্যাঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

ঈদুল ফিতরের দিনে মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দেশ ও জনগণ আজ বাকশালী কারাগারে বন্দী। একদলীয় শাসনের চিরস্থায়িত্ব দেয়ার জন্যই খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে। কর্তৃত্ববাদী শাসন দীর্ঘস্থায়ী করতেই গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে।

তিনি বলেন, আজ ঈদের দিন, উৎসবের দিন অথচ এই ঈদের প্রাক্কালে জনগণের প্রত্যাশা ছিল অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা দেশনেত্রীকে মুক্তি দেয়া হবে। কিন্তু সরকার দেশনেত্রীর মুক্তি নিয়ে এক সর্বনাশা খেলায় মেতেছে। দেশকে চিরদিনের মতো আওয়ামী খাচায় বন্দী করে রাখার জন্য গণতন্ত্রকে ধ্বংশস্তুপে পরিনত করার চূড়ান্ত লক্ষ্য হিসেবে বেগম খালেদা জিয়াকে বন্দিশালায় রাখা হয়েছে।

রিজভী আহমেদ জোরালো কন্ঠে বলেন, এই বন্দিশালা ভেঙ্গে দেশনেত্রীকে মুক্ত করে আনতে হবে। দেশনেত্রীর জীবন নিয়ে সরকারের মাস্টারপ্লানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাইকে।

মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান নাদিম, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবদুর রহিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি রফিক হাওলাদার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী, মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নসহ অঙ্গসংগঠের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!