1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’ গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

আবারও নির্বাচনের ঘোষণা দিলেন ট্রাম্প

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

আবারও প্রেসিডেন্ট পদে লড়বেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তাকে পুনরায় বিজয়ী করতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ জুন) রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাখও সমর্থকের জনসভায় নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে নিজের যুক্তি তুলে ধরেন ট্রাম্প। এ সময় তিনি ফ্লোরিডাকে নিজের ‘সেকেন্ড হোম’ বলেও উল্লেখ করেন।

বিবিসির খবরে বলা হয়, নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের সমালোচনায় মুখর হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। ডেমোক্র্যাটদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা তো নিজের দেশকেই ছিন্নভিন্ন করছেন।’

গত নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী স্লোগান ছিল ‘আমেরিকাকে আবারও মহান করে তুলুন’। সেই স্লোগানের রেশ ধরে ট্রাম্প মঙ্গলবার রাতে অরল্যান্ডোর জনসভায় বলেন, ‘আমরা আমেরিকাকে আবারও মহান করব। যতদিন আপনারা এই সরকারকে ক্ষমতায় রাখবেন, তরতর করে সামনে এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

একই জনসভায় মার্কিন প্রেসিডেন্ট তার দেশে অবৈধভাবে বসবাসরত লাখও অভিবাসীকে বের করে দেয়ার হুমকি দেন। অভিবাসীরা যত দ্রুত এসেছিল তত দ্রুত তাদের অপসারণ করা হবে বলে হুঁশিয়ারি দিনে ট্রাম্প।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft