1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

অর্থমন্ত্রীর পক্ষে সংসদে প্রধানমন্ত্রীর বাজেট পেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ২৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদে অর্থমন্ত্রীর পক্ষে বাজেট উপস্থাপন করে দেশে প্রথমবারের মত এক ব্যতিক্রমী নজির সৃষ্টি করেছেন।
নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে প্রধানমন্ত্রী তাঁর পক্ষে এই বাজেট উপস্থাপন করেন।
সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী বিকেল ৩টা ৭ মিনিটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তাঁর বাজেট বক্তৃতা শুরু করেন। কিন্তু, চোখে অস্ত্রোপচারের জন্য তার দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দিলে তাঁর পক্ষে বাজেট বক্তৃতা চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়ে।
মুস্তফা কামাল এক পর্যায়ে প্রধানমন্ত্রীকে তাঁর লিখিত বাজেট বক্তৃতার বাকী অংশ তাঁর পক্ষে পড়ে শোনানোর প্রস্তাব করলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তা সমর্থন করেন।
শেখ হাসিনা প্রস্তাবটি গ্রহণ করেন কিন্তু তিনি নিজে ঠান্ডায় আক্রান্ত এবং চোখের অস্ত্রোপচার থেকে সেরে উঠছেন বলে উল্লেখ করেন।
‘যদিও এ অবস্থায় আমি বাজেট বক্তৃতার বাদ বাকী অংশ অনুমতি সাপেক্ষে পাঠ করতে চাই,’ যোগ করেন তিনি।
লিখিত বাজেট বক্তৃতা পাঠের এক পর্যায়ে প্রধানমন্ত্রী হেসে ফেলেন, যখন তিনি তাঁর নামে প্রশংসা সূচক বাক্য পাঠ করেন এবং বলেন, মাননীয় স্পিকার আমি এটা পড়ে যাচ্ছি, যেহেতু আমি অর্থমন্ত্রীর হয়ে বক্তৃতা পাঠ করছি।
১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরে এটা ছিল দেশের ৪৮তম জাতীয় বাজেট এবং বঙ্গবন্ধুর সরকারসহ আওয়ামী লীগের পাঁচ মেয়াদের ২০ তম বাজেট।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft