1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

অপহৃত ভাগনেকে নিয়ে কি বলছেন সোহেল তাজ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগনে সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভের খোঁজ মেলেনি এখনো।

সৌরভের সন্ধান চেয়ে তার মা ইয়াসমিন ও বাবা মানিককে সঙ্গে নিয়ে মঙ্গলবার ফেসবুক লাইভে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন তিনি। এ সময় তিনি সৌরভের সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

ফেসবুক লাইভে সোহেল তাজ জানান, আমার মামাতো বোনের ছেলে সৌরভ গত ৯ দিন ধরে নিখোঁজ। সৌরভকে অক্ষত অবস্থায় সুস্থভাবে ফেরত পাওয়ার জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করছি।

তিনি বলেন, সৌরভের মা-বাবা এখন আমার বাসাতেই আছেন। এ সময় তিনি সৌরভের বাবা-মায়ের মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

সৌরভের বিষয়ে পুলিশ আপনাদের কোনো সহযোগিতা করছে কিনা, সোহেল তাজের এমন প্রশ্নের জবাবে নিখোঁজ সৌরভের বাবা বলেন, থানা থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমি নিজেই যোগাযোগ রাখছি। ওসি জিজ্ঞাসা করেন- আপনারা সংবাদ সম্মেলনের পরে কোনো খবর পাননি? আমি বলেছি, এটা বাংলাদেশের সাধারণ মানুষসহ প্রধানমন্ত্রীকে জানিয়েছি। এখনো কোনো সন্ধান পাইনি।

সিসিটিভির ফুটেজের কথা উল্লেখ করে তিনি বলেন, এতে অনেক তথ্য রয়েছে। ফুটেজ দেখে অনেক বিষয় শনাক্ত করা সম্ভব।

ছেলেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, এর আগে আমার ছেলেকে রোজায় বনানীর বাসা থেকে যারা তুলে নিয়ে যায়, তারাই নির্দোষ বলে ফেরত দিয়ে যায়।

‘তারা র‌্যাব-১ পরিচয়ে তুলে নিয়ে গিয়েছিল। ছেলেকে পৌঁছে দেয়ার পর সাদা কাগজে আমাদের হেফাজতে দেয়া হয়েছে বলে লিখিয়ে নেয়া হয়েছে তখন।’

ওই সময় র‌্যাব জানায়, আমরা একটা তথ্য থেকে তাকে আটক করেছিলাম। কিন্তু সে সম্পূর্ণ নির্দোষ। তাই তাকে আপনার হেফাজতে দিয়ে গেলাম।

ফেসবুক লাইভে সৌরভের মা ইয়াসমিন জানান, সৌরভ বলেছে- মা, আমাকে যারা তুলে নিয়ে গিয়েছিল, তারা আমাকে চাকরি দেবে। ওরা চাকরি দেয়ার কথা বলে সৌরভকে ডেকে নিয়ে গেছে। যে দিন ও এ-বাসা থেকে বের হয়, সেদিন ও নিজের সব সনদপত্র সঙ্গে নিয়ে গিয়েছিল।

নিখোঁজ হওয়ার একদিন আগে ওরাই সৌরভকে ফোন দিয়ে ডেকে নেয় দাবি করে ইয়াসমিন বলেন, ৯ জুন দুজন অফিসার চট্টগ্রাম আসে। তারা ওকে নিয়ে গেছে বলে আমার ধারণা।

গত ৯ জুন চট্টগ্রামে চাকরির সিভি জমা দিতে গিয়ে নিখোঁজ তরুণ সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভের খোঁজ এখনো মেলেনি।

পরিবারের দাবি, তাকে চাকরির প্রলোভন দেখিয়ে পরিকল্পিতভাবে অপহরণ করানো হয়েছে। সৌরভের পরিবার চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন সুন্নিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। সৌরভ ব্র্যাক ও ইউনিসেফের জনসচেতনতামূলক শর্ট ফিল্ম বানাতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft