মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

স্ত্রীকে নকল দিতে গিয়ে কারাগারে এএসআই

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ৬৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমানকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (২৪ মে) পরীক্ষা চলাকালীন শহরের রশিদ কিশালয় বিদ্যানিকেতন কেন্দ্রে অনধিকার প্রবেশ করে তার স্ত্রীকে নকল সরবরাহকালে হাতে-নাতে ধরা পড়েন মাহবুবুর রহমান। পরীক্ষা শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে শহরের রশিদ কিশালয় বিদ্যানিকেতন কেন্দ্রে সদর সার্কেল পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত উপসহকারী পরিদর্শক মাহবুবুর রহমান তার স্ত্রীকে নকল সরবরাহ করতে যান। এ সময় ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা বিষয়টি দেখে ফেলেন। পরে তার কাছ থেকে উত্তরপত্র (নকল) উদ্ধার করেন। খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ঘটনাস্থলে একাধিক পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকলেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনেও তাদের পাওয়া যায়নি।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ জানান, শিক্ষক নিয়োগ পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। নকল সরবরাহের অপরাধে এএসআই মাহবুবুর রহমানকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা। পরবর্তী পরীক্ষায়ও এভাবে নজরদারি অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft