1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হবে - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হবে

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হবে বলে দুই দেশ আশাবাদ ব্যক্ত এবং এ বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করেছে।

মঙ্গলবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এবং মানবসম্পদমন্ত্রী তান কুলাসেগারানের সাথে তাঁদের কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদের পৃথক বৈঠকে এ বিষয় নিয়ে কথা হয়।

এছাড়াও বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে অর্থবহ আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে বর্তমানে স্থগিত থাকা শ্রমবাজার উন্মুক্ত করা প্রসঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে তার সরকার সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করে। খুব শিগগিরই এটি মন্ত্রিপরিষদে উত্থাপিত হবে।’

এ বিষয়ে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আগামী ৩০-৩১ মে দ্বিপাক্ষিক যৌথ ওয়ার্কিং গ্রুপের একটি সভার প্রস্তাব করা হয়েছে। শ্রমবাজার সুস্থিত করার জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপের সভায় করণীয়গুলো নির্ধারণের কথা বলা হয়েছে।

বৈঠকে উভয়পক্ষই মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বিদেশি কর্মীদের হয়রানি ও বঞ্চনাসহ নানাবিধ সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে গুরুত্বারোপ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!