রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

রংপুরে ওসি মোয়াজ্জেমকে জুতা প্রদর্শন করে বিক্ষোভ

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ মে, ২০১৯
  • ৫৯ বার পড়া হয়েছে

ফেনীর সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেই মোয়াজ্জেম হোসেনকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্তির প্রতিবাদে জুতা প্রদর্শন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ ছাড়াও রাজপথে জুতা মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠন।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক রায়হান শরিফের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সমন্বয়ক হানিফ খান সজীবসহ অন্যান্য ছাত্র নেতা।

সমাবেশ ও মানববন্ধন থেকে নুসরাত জাহান রাফির হত্যাকান্ডের ঘটনায় দায়িত্বে অবহেলাকারী অভিযুক্ত ওসি মোয়াজ্জেম হোসেনের রংপুর রেঞ্জে বদলির আদেশ প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন বিক্ষুব্ধ ছাত্র নেতারা।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নুসরাত হত্যার প্ররোচনাকারী বিতর্কিত ওসি মোয়াজ্জেমের রংপুর রেঞ্জে বদলির আদেশ প্রত্যাহার করা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রংপুর রেঞ্জ ডিআইজিসহ প্রশাসনকে স্মারকলিপি প্রদান ও টানা আন্দোলনের হুমকি দেন তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft