শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

ইউরোপে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৫৮ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও জার্মানীতে ১১ দিনের সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসসকে বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি২০২) রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ সকাল ১০টা ২৬ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসসের।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন ও বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারি, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রী কার্যালয়ের (পিএমও)’র মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের প্রধান পরিদর্শক (আইজিপি) এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য বুপা ক্রোমওয়েল হাসপাতালে এবং চোখের চিকিৎসার জন্য লন্ডনের মুরফিল্ডস আই হাসপাতালে যান। এছাড়াও তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানীর ফ্রাঙ্কফুর্টে যান।

এর আগে রাষ্ট্রপতি লন্ডন সময় ১৯০২ টায় ঢাকার উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম ও লন্ডনে বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাঁকে বিদায় জানান।

গত ১৫ মে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী একটি বিমানযোগে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীরা লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

এর আগে গত বছরের জুলাই মাসে লন্ডনে ৭৫ বছর বয়সী প্রেসিডেন্ট হামিদ তাঁর স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।

আব্দুল হামিদ দীর্ঘদিন ধরেই চোখে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft