1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

৩ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি, সুলতানার জিডি

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ মে, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন ও ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবিরকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

এদের মধ্যে জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ১৭১) করেছেন সুলতানা কামাল।

ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সন্ধ্যায় সুলতানা কামাল নিজে এসে এই জিডি করেন। জিডিতে তিনি অভিযোগ করেন- লোনউলফ নামে একটি পত্রিকায় তাদের তিনজনকে প্রাণনাশের হুমকির খবর এসেছে।

জিডির বিষয়টি ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটকে জানানো হয়েছে। তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান ওসি।

সুলতানা কামাল জিডিতে ইসলামের স্বার্থে তাদেরকে হত্যার হুমকি সম্বলিত স্ন্যাপশর্ট সংযুক্ত করেছেন। সেগুলো পুলিশ যাচাই-বাছাই করে দেখছে। এরপরই বলা সম্ভব হবে, ঠিক কারা সুলতানা কামালকে এই হুমকি দিয়েছে।

পরে এ বিষয়ে সুলতানা কামাল বলেন, আমাদের তিনজনের প্রাণনাশের হুমকি এসেছে। থানায় জানানোর পর তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।

চলতি বছরের মার্চেও টেলিগ্রামভিত্তিক অনলাইন ম্যাগাজিন লোনউলফে হত্যার জন্য টার্গেট হিসেবে আইন ও সালিস কেন্দ্রের (আশক) প্রধান সুলতানা কামালের নাম উল্লেখ করা হয়েছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!