1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

রাশিয়ায় মধ্য আকাশে বিমানে আগুন, নিহত ৪১

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ মে, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণের আগেই বিমানটিতে আগুন ধরে যায়। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে আগুন।

রাশিয়ার এই বিমানটির আরোহীদের অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে এ দুর্ঘটনায়।

মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে যাচ্ছিলো বিমানটি কিন্তু তার আগে মধ্য আকাশে থাকার সময়েই আগুন ধরে যায় বিমানটিতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আরোহীরা ইমারজেন্সি এক্সিট রুট দিয়ে বের হয়ে অগ্নিদগ্ধ বিমানটি থেকে দৌড়ে সরে যাচ্ছেন।

যদিও প্রত্যক্ষদর্শী একজন বলছেন প্রাণে রক্ষা পাওয়াটা একটা ‘আশ্চর্য’ ঘটনা।

দুর্ঘটনায় পড়া এ বিমানটিতে ৭৮জন আরোহী ছিলো।

নিহতদের মধ্যে দু জন শিশু ও একজন ফ্লাইট এটেনডেন্টও আছেন।

রাশিয়ান বার্তা সংস্থা ইন্টার ফ্যাক্স জানায় রুশ বিমান সুপার জেট-১০০ সেরেমেতেভো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ে।

কিন্তু এতো বড় আগুন কিভাবে লাগলো বা কেনো বিমানটি জরুরি অবতরণ করতে চেয়েছিলো সেটি এখনো জানা যায়নি।

বিমানটি উত্তর পূর্বাঞ্চলীয় মারমানস্কের দিকে যাওয়ার কথা ছিলো।

রাশিয়ান সংবাদ মাধ্যমে ইন্টার ফ্যাক্স বলছে উড্ডয়নের পরপরই ক্রু বিপদ সংকেত প্রেরণ করেন।

একই সাথে বিমানটি জরুরি অবতরণের ক্ষেত্রেও প্রথম দফায় সফল হয়নি।

বিমান ট্রেকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ বলছেন উড্ডয়নের ৩০ মিনিটের মধ্যেই জরুরি অবতরণ করে ওই বিমানটি।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন ক্রিস্টিয়ান কস্তোভ ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

বিমানটি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!