1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০১৮ পেলেন ৩৫ জন আলোকিত নারী

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ মে, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

বিশ্ব মা দিবসে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০১৮ পেলেন বাংলাদেশের ৩৫ জন আলোকিত নারী।
আজ ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আজাদ প্রোডাক্টস্ আয়োজিত ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০১৮’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে রত্নগর্ভা মা এবং তাঁদের সন্তানদের বিশাল অবদান রয়েছে। তিনি বলেন, তাদের অবদানের কারণে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। এ দেশের কৃতি সন্তানরা শুধু দেশে নয়, বিদেশেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।
মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আজাদ প্রোডাক্টস্- এর সত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ও কবি আসাদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জিয়াউর রহমান আজাদ ডায়মন্ড ও অনামিকা আজাদ শ্রাবণী বক্তব্য রাখেন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে বঙ্গমাতাকে সামনে এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃভক্তির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজ পুত্র ও কন্যাকে সফল ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গর্বিত মা হিসেবে অসাধারণ অবদান রেখেছেন।
দেশের উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখতে আরো আলোকিত মানুষ প্রয়োজন উল্লেখ করে তিনি নারীদেরকে রত্নগর্ভা মায়েদের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে ২০১৮ সালের জন্য সাধারণ ক্যাটেগরিতে ২৫ জন এবং বিশেষ ক্যাটেগরিতে ১০ জন সফল মাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজাদ প্রোডাক্টস্ ১৮ বছর ধরে সফল মায়েদের মাঝে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!