1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহিদুল ইসলাম সুমন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে গঙ্গাচড়ার শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর পাশে পূর্ব ইচলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের মহেশার আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ ও ধর্ষণসহ ছিনতাই, চাঁদাবাজি প্রতারণা এবং মাদকের ৯টি মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, সোমবার রাত দেড়টার দিকে নিহত সুমনসহ আরও দুইজন একটি মোটরসাইকেলযোগে যাওয়ার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে সুমন আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ানশুটার গান ও ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে ৯টিরও বেশি মামলা থাকতে পারে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!