
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোমল্যান্ড সিকিউরিটি অফিস এবং যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল কে দেশটির বিভিন্ন আদালতে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের দায়ের কৃত মামলা সমূহের দ্রুত নিষ্পত্তি করার জন্য আদেশ দিয়েছেন এবং একই সাথে তিনি রাজনৈতিক আশ্রয়ের মামলা দায়ের করার জন্য আবেদন ফি আরোপ করার আহ্বান জানিয়েছেন।
এমনকি ট্রাম্প যেসব ব্যক্তি কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যুক্তরাষ্ট্রে প্রবেশ কারীদের জন্য চাকুরীর ক্ষেত্র কমিয়ে আনার পদক্ষেপ নেয়ার কথা বলেছেন।
ট্রাম্প হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কে দেয়া এক আদেশ পত্রের মাধ্যমে এসব নীতি ৯০ দিনের মধ্যে বাস্তবায়নের জন্য বলেছেন।
তিনি আরো বলেন, ‘রাজনৈতিক আশ্রয়ের মামলা সমূহ দ্রুত নিষ্পত্তি করাটা একটি ইতিবাচক দিক কিন্তু প্রস্তাবিত অন্যান্য নীতিমালা ভবিষ্যত রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের জন্য বিপদ ঢেকে আনবে।’
সূত্র: বাজফিডনিউজ ডট কম।