1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা করলেন সাজিদ জাভিদ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নবম প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের নাম নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। আগামী মাসে কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচন করার কথা রয়েছে এবং নির্বাচিত নেতা স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।

সোমবার রাতে টুইটারে এক ভিডিও বার্তা প্রকাশ করে পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্রিটিশ মন্ত্রী নিজের প্রার্থীতা ঘোষণা করেন। খবর পার্স টুডের।

ভিডিও বার্তায় সাজিদ জাভিদ বলেন, কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা ও দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের প্রার্থীতা ঘোষণা করছি। ব্রিটেনজুড়ে আমাদের বিশ্বাস ও ঐক্য ফিরিয়ে আনতে হবে এবং নতুন সুযোগ সৃষ্টি করতে হবে। সবার আগে ও প্রথমত আমাদের ব্রেক্সিট বাস্তবায়ন করতে হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে গত শুক্রবার ঘোষণা করেন, তিনি আগামী ৭ জুন তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন বলে জানান। কনজারভেটিভ পার্টির সিনিয়র নেতারা দলের পরবর্তী প্রধান নির্বাচিত করার জন্য আগামী জুলাই মাসের শেষ পর্যন্ত সময় পাবেন।

থেরেসা মে পদত্যাগের ঘোষণা দেয়ার পর ডাউনিং স্ট্রিটের দায়িত্ব নিতে আগ্রহী নেতাদের মধ্যে সর্বশেষ প্রার্থী সাজিদ। থেরেসা মে ৭ জুন দায়িত্ব ছাড়ার পর ১০ জুন থেকে টরি পার্টির নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। অন্য প্রার্থীরা হলেন, মাইকেল গোব, ররি স্টুয়ার্ট, জেরেমি হান্ট ও ডমিনিক রাব, এস্টার ম্যাকভে ও আন্দ্রেয়া লিডসম।

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির হার ও নবগঠিত ব্রেক্সিট পার্টির জয়ের ফলে ধারণা করা হচ্ছে সম্ভাব্য টরি নেতাদের সবাই ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াতেই গুরুত্ব দেবেন।

পাকিস্তানি অভিবাসী বাস-চালকের ছেলে সাজিদ জাভিদ ২০১৮ সালের এপ্রিলে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। সাবেক এ বিনিয়োগ ব্যাংকার যদি থেরেসা মে’র স্থলাভিষিক্ত হন, তবে তিনি হবেন দেশটির প্রথম কোনো মুসলমান প্রধানমন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!