1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

ময়মনসিংহ সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ মে, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার (৫ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এটি একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। এই সিটির ১২৭টি কেন্দ্রের সব কটিতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।

মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ গত ১৭ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার করে নিলে ইকরামুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। ফলে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট হবে।

দেশের দ্বাদশ সিটি করপোরেশন ময়মনসিংহের ৩৩টি ওয়ার্ডে ভোটার আছেন ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৪৫৮ এবং নারী ১ লাখ ৫০ হাজার ৪৮০ জন।

এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন শহীদুল ইসলাম স্বপন মন্ডল, আবু মো. মূসা সরকার এবং ডা. বিশ্বজিৎ ভাদুড়ী। বাছাইয়ে স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। শেষ দিনে এসে সরে দাঁড়ান জাতীয় পার্টির প্রার্থী।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ইকরামুল হক টিটু পৌরসভার বিলুপ্তির পর নতুন সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!