1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারত গেলেন রাষ্ট্রপতি

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে তিন দিনের সফরে আজ বিকেলে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বাসসকে বলেন, রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-১৫১৩) আজ সন্ধ্যা পৌনে ছ’টায় হযরত শাহ জালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তাঁর পত্নী রাশিদা খানম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আবদুল হামিদকে বিদায় জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ।
শপথ অনুষ্ঠান ছাড়াও তিন দিনের এই সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সম্প্রতি অনুষ্ঠিত ভারতীয় লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্সের (এনডিএ) ব্যাপক বিজয় অর্জনের পর কোবিন্দ নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ৩১ মে দেশে ফিরবেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!