1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

মুক্তিযোদ্ধা সনদের জন্য বয়স নয়, প্রমাণই যথেষ্ট: হাইকোর্ট

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স সাড়ে বারো বছরের কম তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন না – সরকারের এমন পরিপত্রটি অবৈধ বলে ঘোষণা করেছে হাইকোর্ট।

বেশ কয়েকটি রিট আবেদনের শুনানির পর হাইকোর্ট রবিবার এ আদেশ দেয়। খবর বিবিসির।

মুক্তিযোদ্ধা হওয়ার জন্য বয়স নির্ধারণের জন্য পরিপত্রকে চ্যালেঞ্জ করে ১৭ জন মুক্তিযোদ্ধা আদালত রিট আবেদন দায়ের করেন।

রিট আবেদনকারীদের অন্যতম সাজ্জাদ হোসেনের আইনজীবী ছিলেন ওমর সাদাত।

বিবিসি বাংলাকে তিনি বলেন, সরকারের পরিপত্রের মাধ্যমে বহু শিশু-কিশোর মুক্তিযোদ্ধাদের অস্বীকার করা হচ্ছে। সেজন্য আদালত এ পরিপত্রটি বাতিল করে দিয়েছে।

“আমাদের যে বীর প্রতীক ছিলেন শহিদুল ইসলাম লালু, মুক্তিযুদ্ধের সময় যার বয়স ছিল মাত্র ১০ বছর, তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে বীর প্রতীক উপাধি প্রদান করেছিলেন। ছবিও আছে যে তাকে বঙ্গবন্ধু কোলে নিয়ে আছেন,” বলছিলেন আইনজীবী ওমর সাদাত।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা নিয়ে কোন তর্কের অবকাশ নেই। ঐতিহাসিক দলিল-প্রমাণের ভিত্তিতে এটি নির্ধারণ করতে হবে।

আইনজীবী মি: সাদাত বলেন, আদালত তাদের বক্তব্যের সাথে একমত পোষণ করেন।

ব্রিটেনের উদাহরণ আদালতে উপস্থাপন করে মি: সাদাত বলেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় সাসেক্সের আট বছর বয়সী এক শিশু যুদ্ধে অংশ নিয়েছিল।

১৯৭২ সাল থেকে বিভিন্নভাবে প্রায় ১০বার মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কখনোই সেটি বয়স দ্বারা নির্ধারণ করা হয়নি।

২০১৫ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। সেখানে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য বয়স নির্ধারণ করে দেয়া হয়েছে সাড়ে বারো বছর।

আদালতকে উদ্ধৃত করে আইনজীবী মি: সাদাত বলেন , “আদালত বলেছেন যে মুক্তিযোদ্ধাদের বয়স দ্বারা বাধা যাবেনা। ঐতিহাসিক দলিল প্রমাণের ভিত্তিতে এটা নির্ধারণ করতে হবে।”

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!