1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি শাহজাহান খানের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

ডিসেম্বরের প্রথম দিন অর্থাৎ ১ ডিসেম্বর ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছেন সা‌বেক নৌমন্ত্রী শাহজাহান খান।

বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবিসহ মোট ১৫টি দাবি উত্থাপন করেন সংগঠনের আহ্বায়ক ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।

সংবাদ সম্মেলনে দাবি উত্থাপন করে তি‌নি বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ৩.২৬ অনুচ্ছেদে মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শিরোনামে দ্বিতীয় প্যারায় বলা হয়েছে, দেশের সর্বত্র মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা, ইতিহাস বিকৃতি এবং প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে। সারাদেশে মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমি ও গণকবর চিহ্নিতকরণ, শহীদের নাম পরিচয় সংগ্রহ এবং স্মৃতি নির্মাণ করা হবে। আশা করছি সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ১ ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধ দিবস’ ঘোষণা করা, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ১০ হাজার থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা, মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা চারটি স্থলে ৫ টিতে উন্নীত করা, দেশের সকল হাসপাতালের মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা প্রদান ও চিকিৎসা সহজলভ্য করা, মুক্তিযোদ্ধাদের সম্মানিত নাগরিক হিসেবে রেল, বাস ও লঞ্চে বিনামূল্যে যাতায়াতের সুবিধা প্রদান করা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বছরে দুটি করে বিনামূল্যে বিমানের টিকেট প্রদান করা, প্রকাশিত মুক্তিযোদ্ধাদের তালিকার গেজেট পর্যালোচনা ও সঠিক যাচাই-বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা গেজেট অবিলম্বে প্রকাশ করা।

সংবাদ সম্মেলনে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান বীর বিক্রম মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান, সাবেক চেয়ারম্যান কবির আহমেদ খানসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!