1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

মিয়ানমারে বিমান দুর্ঘটনা, তদন্ত কমিটির কাজ শুরু রবিবার

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ মে, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

মিয়ানমারে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য গঠিত তদন্ত কমিটি আগামীকাল থেকে কাজ শুরু করবে। গত বুধবার মিয়ানমারের ইয়াগুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ ৮ কিউ ৪০০ মডেলের উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

এর কারণ অনুসন্ধান করতে গঠিত ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান ও বিমানের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন শোয়েব চৌধুরী বলেন, ‘মিয়ানমারে বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে রোববার থেকে আমরা তদন্ত কাজ শুরু করব’।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- কোয়ালিটি অ্যাসিউরেন্স সিএসও ম্যানেজার নিরঞ্জন রায়, ড্যাস-৮’র ট্রেনিং ক্যাপ্টেন সাইয়েদ এম মুনিম, লাইন মেইনটেন্যান্সের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, ম্যানেজার ফ্লাইট সেফটি মো. মজিবুর রহমান ও রাষ্ট্রায়াত্ব উড়োজাহাজ সংস্থায় কর্মরত পাইলটদের সংগঠন বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের মনোনীত একজন প্রতিনিধি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কর্মকর্তা শাকিল মেরাজ জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার পর বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে মিয়ানমার বিমানবন্দরে দুর্ঘটনায় পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ উড়োজাহাজটির আহত পাইলট, কেবিন ক্রুসহ ১০ আরোহীকে নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সুত্রে জানা যায়, বুধবার ইয়্গাুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে ড্যাশ ৮ কিউ ৪০০ মডেলের উড়োজাহাজটি। পরেরদিন বৃহস্পতিবার এর কারণ অনুসন্ধানের জন্য ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!