1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

মাদকাসক্ত কেউ গাড়ির চালক-হেলপার হতে পারবে না: ডিএমপি কমিশনার

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

মাদকের কারণে সড়কে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘মাদকাসক্ত কোনও লোক গাড়ির চালক বা হেলপার হতে পারবে না। এ বিষয়ে পরিবহন মালিক-শ্রমিককে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

শনিবার (২৫ মে) রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ট্রাফিক সচেতনতা সভায় তিনি এ কথা বলেন।

পরিবহন মালিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘মাদকাসক্ত কোনও চালক বা হেলপারের হাতে গাড়ি তুলে দেবেন না। কোনও চালককে বা হেলপারকে দেখার পর যদি আপনাদের মনে হয় সে মাদকাসক্ত তাহলে তার ডোপ টেস্ট করান। এ বিষয়ে আমরা সার্বিক সহযোগিতা করবো।’

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে এর বেশি যাত্রীদের কাছ থেকে নেওয়া যাবে না। আর যদি কেউ এটি অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রমজানে রাজধানীর নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘রমজানের ১৯ দিনে রাজধানীতে কোনও ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। মানুষ নিরাপত্তার সঙ্গে গভীর রাত পর্যন্ত ঈদ কেনাকাটা করে নিরাপদে বাড়ি ফিরছে। কারণ আমরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। তবে সামনের দিনগুলোতে বিভিন্ন টার্মিনালে হকারের বেশে অজ্ঞান পার্টির লোকজন ঢুকতে পারে। তাদের বিষয়ে আমরাও সতর্ক রয়েছি। কিন্তু যাত্রী এবং পরিবহন কর্তৃপক্ষকেও এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদযাত্রার সময় রাজধানীর যেসব পয়েন্ট হয়ে গাড়ি বের হয় এবং প্রবেশ করে সেগুলো ফাঁকা ও যানজটমুক্ত রাখতে হবে। তাহলে গাড়ি খুব দ্রুত যাত্রী নিয়ে প্রবেশও করতে পারবে, সঙ্গে বেরও হতে পারবে। এতে করে ঈদযাত্রার ভোগান্তি অনেকাংশে কমে আসবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!