1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

ভেনেজুয়েলায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ মে, ২০১৯
  • ২৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন লেফটেন্যান্ট কর্নেল ও পাঁচজন জুনিয়র র‌্যাঙ্কের কর্মকর্তা রয়েছেন।

শনিবার (৪ মে) স্থানীয় সময় সকালে রাজধানী কারাকাসের কাছে এ ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মেঘলা আবহাওয়ার মধ্যে কারকাস থেকে মধ্যপশ্চিমাঞ্চলীয় রাজ্য কোহেদেসে যাওয়ার পথে ভূপাতিত হয় হেলিকপ্টারটি। দুর্ঘটনার কারণ বের করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

নিহতদের মধ্যে দুই জন লেফটেন্যান্ট কর্নেল ও পাঁচ জন জুনিয়র র‌্যাঙ্কের কর্মকর্তা বলে গণমাধ্যমের খবরগুলোতে জানানো হয়েছে।

এক টুইটে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করে তাদের স্বজনদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদুরো শনিবার কোহেদেসে ছিলেন। সেনাবাহিনীর ধারাবাহিক মহড়া প্রত্যক্ষ করার জন্য সেখানে গিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের সৃষ্ট হুমকি মোকাবিলায় ভেনেজুয়েলার সামরিক বাহিনী প্রস্তুত আছে বলে সেদিন এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন তিনি।

বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র সরকার তার বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।

তিন মাস আগে মাদুরোকে অবৈধ প্রেসিডেন্ট ঘোষণা করে নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন জেনেজুয়েলার জাতীয় পরিষদের নেতা গুইদো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!