
২০১৬ সালে ভারত থেকে চলে যাওয়ার পর বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন ডা. জাকির নায়েক। মালয়েশিয়া সরকার তাকে স্থায়ী বাসিন্দার মর্যাদা দিয়েছে। তবে শর্ত সাপেক্ষে তিনি নিজ দেশে ফিরতে রাজি হয়েছেন।
সম্প্রতি দ্যা উইক ম্যগাজিনের সাক্ষাৎকারে তিনি বলেন, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যেও তদন্তের মুখোমুখী হতে হবে। সেই কারণে দেশে ফেরাটা একান্তই দরকার।
এ বিষয়ে শর্ত দিয়ে জাকির নায়েক বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত আমার কোনও দোষ প্রমাণ হচ্ছে ততক্ষণ আমায় গ্রেফতার করা যাবে না। ভারতের সুপ্রিম কোর্ট আমায় এ আশ্বাস দিলে আমি দেশে ফিরতে রাজি।’
তবে মালয়েশিয়ায় গিয়ে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জেরা করতে চাইলে তা করতে পারে বলেও জানিয়েছে তিনি।