
ভারতের গুজরাটের সুরতে একটি কোচিং সেন্টারে আগুনে ১৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে ভারতীয় সংবাদমাধ্যম গুলো জানিয়েছে।
আজ শুক্রবার (২৪ মে) বিকাল সাড়ে ৩টার দিকে সুরতের তক্ষশীলা নামের ওই বাণিজ্যিক ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে।
আগুন থেকে প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন শিক্ষার্থীর তৃতীয় ও চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সুরাটের একটি কোচিং সেন্টারে ভয়াবহ আগুন লাগে। ভবনটির একেবারে ওপরের তলায় কোচিং সেন্টারটি। প্রাণ বাঁচাতে অনেকে ভবনের ছাদ থেকে লাখ দেয়। এছাড়া তৃতীয় ও চতুর্থ তলা থেকে ছাত্রদের লাখ দেওয়ার ভিডিও ফুটেজ দেখা গেছে টেলিভিশন চ্যানেলে। নিহতদের মধ্যে কোচিংয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ওই ভবনে এখন পর্যন্ত ৫০ জনের বেশি আটকা পড়েছে।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে তৃতীয় ও চতুর্থ তলা থেকে শিক্ষার্থীরা নিচে লাফিয়ে পড়েছে। অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নেভানোর চেষ্টা চলছে।
জিনিউজ বলছে, ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট কাজ করছে।
সুরাটের মেয়র বলেছেন, ভবনের ভেতর থেকে এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে ওই ভবনের আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
ঘটনার পরই বিষয়টি নিয়ে তৎপর হয় গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তিনি গোটা বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আগুনে মৃত শিক্ষার্থীদের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।
এদিকে হতাহতের ঘটনায় ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন।
এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগুনে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিতে গুজরাট রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।