1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ভারতের শেষ ধাপের ভোট শুরু

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

ভারতের জাতীয় নির্বাচনের ৭ম অর্থাৎ শেষ ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ রবিববার সকাল থেকে।

এ দফায় দেশটির সাত রাজ্যের ৫৯টি সংসদীয় আসনে ভোট হচ্ছে। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৯১৮ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থীর ভাগ্য নির্ধারণে ১০ কোটির বেশি ভোটার ভোট দেবেন।

৭ম ধাপের নির্বাচনে বিহারে আটটি, হিমাচলে চারটি, ঝাড়খণ্ডে তিনটি, মধ্যপ্রদেশের আটটি, পাঞ্জাব ও উত্তর প্রদেশের প্রতিটিতে ১৩টি করে, পশ্চিমবঙ্গে ৯টি এবং চন্ডিগড়ে ১টি আসনে ভোট হচ্ছে।

তবে সব কিছু ছাপিয়ে সবার দৃষ্টি এখন বারানসির দিকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে এ আসনটি পরিচিত। এ আসনে সমাজবাদী দল থেকে শালিনি যাদব, কংগ্রেস থেকে অজয় রায় এবং স্বতন্ত্র প্রার্থী আতিক আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০১৪ সালের নির্বাচনে এই আসনে নরেন্দ্র মোদি ৩,৭০০০০ ভোটের ব্যবধানে অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেন।

সাত রাজ্যের ৫৯টি আসনের মধ্যে সব রাজনৈতিক দলের পাখির চোখ থাকবে পশ্চিমবঙ্গের ৯টি আসনে। এই আসনগুলো হচ্ছে দমদম, যাদবপুর, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর। শেষ দফায় প্রশ্চিমবঙ্গে প্রধানত চতুর্মুখী লড়াই হবে। এতে প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ও বিজেপি। সঙ্গে ভোট কাটতে রয়েছে সিপিআই(এম) ও কংগ্রেস। গত ছয় দফায় হওয়া রাজনৈতিক হিংসা মাথায় রেখে এবার পশ্চিমবঙ্গে সুষ্ঠ‌ু এবং অবাধ নির্বাচন করাই প্রধান চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি বিশেষ নজর রয়েছে পাঞ্জাবের দিকেও। কারণ শেষ দফায় সেখানে একইসঙ্গে ১৩টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার পাঞ্জাবের সব রাজনৈতিক দলের নজর রাজ্যের নতুন ভোটারদের দিকে। পঞ্জাবে প্রধানত ত্রিমুখি লড়াই। ভোট যুদ্ধে রয়েছে রাজ্যের শাসক দল কংগ্রেস, বিজেপি-শিরোমণি আকালি দলের জোট ও আম আদমি পার্টি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের ৭ম ও শেষ পর্বের এই নির্বাচনের প্রচারণা পশ্চিমবঙ্গ ছাড়া সব রাজ্যেই ভালভাবে শেষ হয়েছে। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও দলের প্রতিদ্বন্দ্বী বিজেপি কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে কর্তৃপক্ষ রাজ্যে অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ করেছে।

ভারতের নির্বাচনের এই শেষ পর্বের ভোটে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ এবং চলচ্চিত্র অভিনেতাসহ একাধিক আলোচিত নেতার ভাগ্য নির্ধারণ হবে।

এ নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রিদের মধ্যে মনোজ সিনহা (বিজেপি), রাম কৃপাল যাদব (বিজেপি), আশবানি কুমার চৌবে (বিজেবি), বিশিষ্ট রাজনীতিবিদ কিরণ খের (বিজেপি), হারসিমরাট বাদল (এসএডি), প্রীনিত কাউর (কংগ্রেস), অভিনেতা শত্রুঘ্ন সিনহা (কংগ্রেস) এবং সানি দেওল (বিজেপি), ঝাড়খন্ডের তিন বারের মুখ্যমন্ত্রী শিবু সোরেন, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেক ব্যানার্জী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভারতের নির্বাচন কমিশন গত ১০ মার্চ ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ১১ এপ্রিল প্রথম পর্ব নির্বাচন অনুষ্ঠিত হয়।

এরপর ১৮ এপ্রিল দ্বিতীয় পর্ব, ২৩ এপ্রিল তৃতীয় পর্ব, ২৯ এপ্রিল চতুর্থ পর্ব , ৬ মে পঞ্চম পর্ব, ১২ মে ৬ষ্ঠ পর্ব ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ মে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে। বর্তমান পার্লামেন্টের মেয়াদ ৩ জুন শেষ হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!