1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

বুরকিনা ফাসোর গির্জায় বন্দুক হামলায় ৬ জন নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি গির্জায় বন্দুক হামলায় যাজকসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে হামলার পর বন্দুকধারীরা গির্জায় আগুন ধরিয়ে দেয়।

বুরকিনা ফাসোর কর্মকর্তারা বলেছেন, হামলাকারীদের বয়স ২০ থেকে ৩০ বছর হবে। গতকাল বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় শহর ডাবলোর ক্যাথলিক গির্জায় হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির

শহরের মেয়র ঔসমানি জঙ্গো জানান, কাছের আরো কয়েকটি ভবনে আগুন দেওয়া হয়েছে এবং একটি স্বাস্থ্য কেন্দ্রে লুটপাট চালানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত ৩৫ দিনের মধ্যে গির্জায় এটা তৃতীয় হামলা।

মেয়র জানান, রবিবার সাপ্তাহিক প্রার্থনার সময় সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি চালায় যখন প্রার্থনাকারীরা জীবন বাঁচাতে পালানোর চেষ্টা করেন। মেয়র বলেন, হামলার পর দোকান-পাট সব বন্ধ হয়ে গেছে। বাসিন্দারা ঘরের বাইরে আসছেন না।

শহরে ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। হামলার পেছনে জঙ্গি সংগঠন আল-কায়েদা কিংবা ইসলামি কোনো সশস্ত্র গ্রুপ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে সিলগাদজি শহরের প্রটেস্ট্যান্টদের একটি গির্জায় হামলা চালিয়ে ৬ জনকে হত্যা করা হয়েছিল। একই মাসে ক্যাথলিক গির্জায় হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!