1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

বিবিসির প্রতিবেদন মাটিতে নেমে দুর্বল হলো ফণী; নিয়ে গেল ১৩টি প্রাণ

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ মে, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে বাংলাদেশে প্রবেশ করলেও দেশটির বিভিন্ন জায়গায় গাছ বা ঘরের নীচে চাপা পড়ে কমপক্ষে পাঁচজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফণীর আঘাতে ভারতের উড়িষ্যা রাজ্যে এপর্যন্ত আট ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। খবর বিবিসির।

ঢাকায় আবহাওয়া দপ্তর বলেছে, বাংলাদেশে ফণীর বিপদ কেটে গিয়ে সেটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তরাঞ্চল দিয়ে যাচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেছে, উপকূলের ১৯টি জেলায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া ১৬ লাখের বেশি মানুষ বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছেন।

বঙ্গোপসাগরে তৈরি ফণী দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং পাবনা, ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহের ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

ফণীর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিকূল আবহাওয়া তৈরি হয়।

নোয়াখালির সুবর্ণচরে টর্নেডোতে একটি শিশু প্রাণ হারিয়েছে। ভোলা ও লক্ষীপুরে দুই নারী নিহত হন।

বরগুনায় দুই বৃদ্ধা দাদী এবং তাদের এক নাতি মারা গিয়েছে।

এসব জেলার জেলা প্রশাসক বিবিসিকে এসব মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে ফণী ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত হানে। সেখানে এপর্যন্ত আট ব্যক্তির মৃত্যু হয়।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানান, ঘূর্ণিঝড়ের ঝুঁকি কমে যাওয়ার পর আশ্রয়কেন্দ্রে থাকা জনসাধারণকে বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, ঝড়টি স্থল নিম্নচাপে পরিণত হওয়ার ফলে সমুদ্রবন্দরগুলোকে বিপদ সঙ্কেত নামিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!