1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

বিচারপতির বিরুদ্ধে রায় পাল্টানোর অভিযোগ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর বিরুদ্ধে রায় পাল্টে দেয়ার অভিযোগে উঠেছে। ন্যাশনাল ব্যাংকের ঋণসংক্রান্ত এক রিট মামলায় অবৈধভাবে ডিক্রি জারির মাধ্যমে তিনি রায় পাল্টে দেন বলে অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পর আদালত ঋণসংক্রান্ত এ মামলার হাইকোর্ট ও বিচারিক আদালতের সব রায় বাতিল ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ অভিযোগ তোলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।

অভিযোগ শুনে আপিল বিভাগ উদ্বেগ প্রকাশ করে বলেন, কত টাকার বিনিময়ে এ রায় পাল্টে দেয়া হয়েছে, আমাদের তা জানান। এমন আদেশ হাইকোর্ট দিতে পারেন না- এটি নজিরবিহীন।

শুনানি শেষে আপিল বিভাগ নিম্ন আদালতের ডিক্রি জারি সংক্রান্ত সকল আদেশ বাতিল করেন। একই সঙ্গে ন্যাশনাল ব্যাংকের আদেশ মঞ্জুর করে এম আর ট্রেডিংয়ের মিজানুর রহমানকে এক কোটি টাকা জরিমানা করেন আদালত।

পরে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ফিদা এম কামাল ও রোকনউদ্দিন মাহমুদসহ বেশ কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতিকে বিচারপতি সালমা মাসুদের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করার পরামর্শ দেন।

এ বিষয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ সাংবাদিকদের বলেন, হাইকোর্টের একটি বেঞ্চের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ লেনদেন করে রায় পাল্টে দেয়ার যে অভিযোগ এসেছে, আমরা সেই অভিযোগ রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে। অথবা আদালতই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। আদালতের মর্যাদা-ভাবমূর্তি রক্ষার জন্যই পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!