1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

বিএনপির নারী এমপি হচ্ছেন রুমিন

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

রুমিন ফারহানা।জাতীয় সংসদে সংরক্ষিত এক নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। গতকাল রোববার রাতে তাঁর মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হয়।

আজ সোমবার দুপুরে তিনি মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনে যাবেন বলে জানিয়েছেন।

একাদশ জাতীয় সংসদে বিএনপির ৫ জন সাংসদ রয়েছেন। সেই হিসেবে সংরক্ষিত আসনে একজনকে মনোনয়ন দিতে পারছে বিএনপি। ওই আসনে আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

একাদশ সংসদে যোগ দিয়েছে বিএনপি। নিয়মানুযায়ী একজন নারী সংসদ সদস্য পাবে বিএনপি।

ফলে তফসিল ঘোষণার পর থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির কাকে মনোনয়ন দেয়া হবে তা নিয়ে চলছিল জল্পনাকল্পনা।

ডজন প্রতিযোগী থাকলেও নারী এমপির তালিকায় বিএনপির সিনিয়র নেতাদের পছন্দের তালিকার শীর্ষে ব্যারিস্টার রুমিন ফারহানা।

আইনজ্ঞ হিসেবে রুমিন ফারহানার রয়েছে বাকপটুতা ও ক্ষুরধার যুক্তি। দেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক পরিবারে (অলি আহাদের মেয়ে) বেড়ে ওঠা রুমিন ফারহানা বিএনপির কূটনৈতিক উইং শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

টিভি টক শোসহ দলের বিভিন্ন সেলেও কাজ করছেন। বিএনপি নেতাকর্মীরা মনে করেন দলীয় বক্তব্য জাতিকে জানাতে সংসদে কার্যক্রর ভূমিকা রাখতে পারবেন রুমিন ফারহানাই।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, দেশনেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ভিত্তিহীন মামলায় আজ কারাগারে। দল আমার ওপর যে আস্থা রেখেছে বিশেষ করে ম্যাডামের মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, জনগণ ও দলের পক্ষে কথা বলা- এটি যেন এমপি হয়ে করতে পারি সে জন্য সবার কাছে দোয়া চাই।

সংসদ নির্বাচনের সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন রুমিন। কিন্তু ওই আসনে উকিল আবদুস সাত্তারকে বিএনপি মনোনয়ন দিলে তিনি বিজয়ী হন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!