1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

ফেইসবুকে ইসলাম বিরোধী পোস্ট: অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে মিশ্র প্রতিক্রিয়া

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ মে, ২০১৯
  • ২৬ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার উগ্র পন্থী রাজনৈতিক দল ‘Country Liberal Party (CLP)’ এর রাজনীতিবিদ সিরিয়ান বংশোদ্ভূত লিনগিয়ারি জাসিন্টা প্রাইস তার ব্যক্তিগত ফেইসবুক পেইজে ইসলামের বিরুদ্ধ উস্কানি মূলক একটি ভিড়িও বার্তা পোষ্ট করেছন।

উস্কানিমূলক ওই ভিডিও বার্তায় তিনি ইসলামের সংস্কৃতি কে ‘বর্বর’ এবং ‘আদিম’ বলে আখ্যায়িত করেছেন।

নিজের ফেইসবুক পেইজে তিনি ভিডিও টি পোষ্ট করেছিলেন ২০১৪ সালে কিন্তু এতদিন তা আলোচনায় আসে নি।

ভিডিও বার্তায় ‘ইসলাম ধর্ম সম্পর্কে নগ্ন সত্য উন্মোচন’ করা হয়েছে বলে তিনি দাবী করেন। ভিডিও টিতে ড. ওয়াফা সুলতান নামের একজন মনস্তত্ববিদের আলোচনা উপস্থাপন করা হয় যেখানে তিনি ইসলামিক সভ্যতাকে ধ্বংসাত্মক বলে বর্ণনা করেছেন।

ড. ওয়াফা সুলতান ইহুদি এবং মুসলিমদের নিয়ে তুলনামূলক আলোচনা করে ইসলাম ধর্ম সম্পর্কে একপেশে মতামত ব্যক্ত করে বলেন, ‘শুধুমাত্র মুসলিমরা তাদের বিশ্বাস কে টিকিয়ে রাখতে চার্চ সমূহ ধ্বংস করে, লোকজনদের হত্যা করে এবং বিভিন্ন দেশের দূতাবাস সমূহে আক্রমণ চালায়।’

তিনি একই সাথ দাবী করে বলেন, বিশ্ব বাসী ‘পশ্চিমা সংস্কৃতিরা সাথে মুসলিমদের পশ্চাদগামী সংস্কৃতির সংঘর্ষ দেখে আসছে।’

সম্প্রতি ‘Middle East Media Research Institute (MEMRI)’ নামের একটি প্রতিষ্ঠান থেকে এই ভিডিও বার্তাটি ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

প্রসঙ্গত, ড. সুলতান ইসলামের বিরুদ্ধে বিষেদাগার ছড়ানোর জন্য বিখ্যাত কিন্তু ২০০৬ সালে ‘Time Magazine’ তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন মানুষদের তালিকায় ঠাই দিয়ে তাকে ‘bad girl of Islam’ বলে আখ্যায়িত করেছিল।

ফেইসবুকে ছড়িয়ে পড়া উস্কানি মূলক ভিডিও টি তার দলের রাজনীতিবিদ জাসিন্টা প্রাইসের ফেইসবুক পেইজ থেকে ছড়িয়ে পড়েছে বলে ‘Country Liberal Party (CLP)’ এর প্রেসিডেন্ট রন কেলী নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে জাসিন্টা প্রাইসের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হন নি।

এক বিবৃতিতে ‘Country Liberal Party (CLP)’ এর একজন মুখপাত্র বলেন, ‘জাসিন্টা প্রাইস ধর্মের ব্যাবহার করে সংঘাত ছড়ানোর জন্য সবসময় প্রচার চালিয়ে আসছেন আর এরই অংশ হিসেবে তিনি আল-জাজিরায় দেয়া ড. সুলতানের সাক্ষাতকার টি সহ ভিডিও বার্তা টি পোষ্ট করেছিলেন।’

ইসলাম ভীতি মূলক ভিডিও ‘ঘৃণা মূলক’ আক্রমণে উৎসাহ যোগায়।

‘The Australian National Imams Council’ ভিডিও বার্তা টিতে এমন মন্তব্য করে।

সংগঠনটির মুখপাত্র বিলাল রাউফ এক বিবৃতি তে বলেন, ‘এই ভিডিও টি পরিষ্কার ভাবে ইসলাম ভীতি দ্বারা আক্রান্ত হয়ে ছড়ানো হয়েছে। এটি বিশ্বের ১.৫ বিলিয়ন মুসলিমদের ধর্ম অনুভূতিতে আঘাত দিয়েছে।’

তিনি বলেন, ‘এটি এমন ভাবে ছড়িয়ে দেয়া হয়েছে যাতে করে মুসলিম এবং ইসলামের প্রতি ঘৃণার উস্কানি দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই ভিডিও টি একই সাথে তাদের কে উৎসাহী করেছে যারা তাদের মনে ঘৃণা পোষণ করে এবং নিশ্চিত ভাবে মুসলিমদের প্রতি আঘাত দেয়ার জন্য কিছু অতি উৎসাহী মানুষদের রসদ যোগানো হয়েছে।’

বিলাল রাউফ অস্ট্রেলিয়ার বৈচিত্র্য পূর্ণ সমাজের প্রতি যৌথ শ্রদ্ধা এবং সহমর্মিতা বজায় রাখার জন্য আহ্বান জানান। একই সাথে তিনি নেতৃত্বের আসনে বসে থাকা মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তারা যাতে এমন কাজ করা থেকে বিরত থাকেন যা সমাজে বিভেদ এবং ঘৃণা ছাড়িয়ে পড়ে যার মাধ্যমে একটি নির্দিষ্ট কমিউনিটির সদস্যদের লক্ষ্য বস্তুতে পরিণত করা হয়ে থাকে।’
অস্ট্রেলিয়ার ইসলামিক কাউন্সিল বলেছে: ‘আমরা সকলেই ভুল করি থাকি।’

অস্ট্রেলিয়ার ইসলামিক কাউন্সিলের চেয়ারম্যান চৌধুরী সাদ্রাউদ্দিন ভিডিও বার্তাটির প্রসঙ্গে বলেন, ‘সোশ্যাল মিডিয়া ব্যাবহারের সময় আমরা সকলেই ভুল করে থাকি।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, জাসিন্টা প্রাইস মুসলিমদের ইতিহাস সম্পর্কে সঠিক ভাবে জ্ঞাত নন। তথাপি তিনি মুসলিমদের সম্পর্কে না জেনেই নিষ্পাপ ভাবে এই ভিডিও টি ছড়িয়ে দিয়েছেন।’

সাদ্রাউদ্দিন আরো বলেন, ‘ইসলামিক কাউন্সিল জাসিন্টা প্রাইসের সাথে যৌথ ভাবে কাজ করতে চায় এবং তাকে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দিতে চায়।’

সোশ্যাল মিডিয়া পোষ্ট সমূহ অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন কে প্রভাবিত করে।

অস্ট্রেলিয়ার নির্বাচনের ফেডেরাল প্রার্থীদের করা সোশ্যাল মিডিয়া পোষ্ট সমূহ দেশটির নির্বাচনকে প্রভাবিত করার মত ঘটনা এবারই প্রথম নয়।

চলতি সপ্তাহের প্রথম দিকে অস্ট্রেলিয়ার ‘Greens’ পার্টির প্রার্থী জর্জ হান্না তার ফেইসবুক পেইজে জাসিন্টা প্রাইস কে অবমাননা করে একটি মেম পোষ্ট করেন।

জাসিন্টা প্রাইস এ প্রসঙ্গে স্কাই নিউজ কে বলেন, ‘জর্জ হান্নার পোষ্টটি একেবারেই বাজে এবং তার মত একজন যিনি কিনা বর্ণবাদে উৎসাহী হয়ে আরেকজন প্রার্থী কে অবমাননা করেন অস্ট্রেলিয়ার জনগণের প্রতিনিধিত্ব করার যোগ্যতা তার নেই।’
গত সপ্তাহে দেশটির লেবার পার্টির হয়ে নির্বাচনে লড়ার ঘোষণা দেয়া ওয়েন কুর্নর্থ ফেইসবুকে ইহুদি বিরোধী ষড়যন্ত্র তত্ব প্রচার করছেন এবং ইসলামিক স্টেস্ট এর মতাদর্শে উৎসাহী হয়ে বিভিন্ন প্রচার চালাচ্ছেন এমন অভিযোগ উঠার পর তিনি তার নির্বাচনী লড়াই থেকে ইস্তাফা দিয়েছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!