1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

ফিলিস্তিন বিষয়ক মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন হিজবুল্লাহ প্রধান

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

মার্কিন সরকার ফিলিস্তিন সংকট সমাধানের কথিত লক্ষ্যে ‘শতাব্দির সেরা চুক্তি’ নামের যে পরিকল্পনা তৈরি করেছে তা প্রত্যাখ্যান করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

সংগঠনটির মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গতরাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, সব মুসলিম দেশের উচিত এ পরিকল্পনা প্রত্যাখ্যান করা কারণ এর মাধ্যমে ফিলিস্তিন ইস্যু চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, ফিলিস্তিনি জাতিকে নিশ্চিহ্ন করে ফেলার লক্ষ্যে ‘শতাব্দির সেরা চুক্তি’ তৈরি করা হয়েছে। কাজেই আগামী ৩১ মে চলতি বছরের কুদস দিবসকে ‘ট্রাম্পের চুক্তি বিরোধী’ দিবস হিসেবে পালন করতে হবে। খবর পার্স টুডের।

হিজবুল্লাহ নেতা সতর্ক করে দিয়ে বলেন, আগামী মাসে বাহরাইনে আমেরিকার উদ্যোগে যে সম্মেলন হতে যাচ্ছে সেটি হবে শতাব্দির কথিত সেরা চুক্তি বাস্তবায়নের প্রথম পদক্ষেপ। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৫ জুন বাহরাইনের রাজধানী মানামায় ফিলিস্তিন বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

ওই সম্মেলনে ফিলিস্তিনি সংকট সমাধান বিষয়ক পরিকল্পনা উত্থাপন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শতাব্দির সেরা চুক্তি’ নামক যে পরিকল্পনা তৈরি করেছেন তার বিস্তারিত বিবরণ এখনো প্রকাশিত হয়নি। আসন্ন মানামা সম্মেলনে তার একাংশ প্রকাশ করা হতে পারে।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ পরিকল্পনায় ফিলিস্তিনি শরণার্থীদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের অধিকার চিরতরে অস্বীকার করা হয়েছে এবং অবরুদ্ধ গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরের সীমিত এলাকা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তার গতরাতের ভাষণে এ সম্পর্কে বলেছেন, লেবাননে অবস্থানরত ফিলিস্তিনি শরণার্থীদের চিরস্থায়ীভাবে লেবাননে বসবাস করতে দেয়া হচ্ছে মার্কিন পরিকল্পনার অন্যতম লক্ষ্য। কাজেই অবশ্যই এ পরিকল্পনার বিরোধিতা করতে হবে।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ফিলিস্তিন বিষয়ক যেকোনো পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ফিলিস্তিনি শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনের অধিকারকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। হিজবুল্লাহ মহাসচিব তার ভাষণের অন্য অংশে বলেন, ইহুদিবাদী ইসরাইল হিজবুল্লাহকে ‘কৌশলগত হুমকি’ হিসেবে উল্লেখ করে যে বক্তব্য দিয়েছে তা এ সংগঠনের জন্য গর্বের বিষয়।

হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহর প্রতিরোধ আন্দোলন না থাকলে বায়তুল মুকাদ্দাস ও গোলান মালভূমির মতো দক্ষিণ লেবাননকেও ডোনাল্ড ট্রাম্প এতদিনে ইসরাইলকে উপহার দিয়ে দিত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!