1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

পয়সায় আদালত কেনা গেলে ক্ষমতা ছেড়ে দিন: নাসিমকে আলাল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ৩১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বক্তব্যের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, পয়সা হলে যদি আইন-আদালত সবকিছু কিনে ফেলা যায় তবে আপনারা সরকারে আছেন কেন? ব্যর্থতার দায় নিয়ে ক্ষমতা ছেড়ে দিন।

আজ বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী কৃষকদল-এর উদ্যোগে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপল‌ক্ষে কৃষক দল আয়োজিত এক আলোচনা সভায় নাসিমকে উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি।

এর আগে গতকাল বুধবার প্রেসক্লাবে দেয়া এক বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেছিলেন, এদেশে পয়সা দিয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কেনা যায়। এমন কি আইনজীবী, আদালত পর্যন্ত কিনে ফেলা যায়। যেহেতু টাকার বিনিময়ে অনেক কিছুই কিনে ফেলা যায় তাই বলতে চাই, ধর্ষণের বিরুদ্ধে ট্রাইবুনাল করে দ্রুত বিচার করুন। তাহলে দেখবেন এইসব অপরাধ কমে গেছে। কারণ এইসব অপরাধীরা বিএনপি-জামাতের চেয়েও ভয়ঙ্কর।

আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, উনার (নাসিম) বক্তব্য থেকেই বোঝা যায়- বর্তমানে দেশের গণতন্ত্রের অবস্থা কতটা নাজুক। ঢাকাইয়া ভাষায় বলতে হয়- গণতন্ত্র পড়েছে মাইনকা চিপায়। এই মাইনকা চিপা হতে আমরা কেউ বেরোতে পারছি না।

আলাল বলেন, বর্তমান সরকারের এমপি-মন্ত্রীরা যখন যা খুশি বলছেন। উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিনোদন দিচ্ছেন। সরকারের তথ্যমন্ত্রী বলেন, ‘যখন হাতিরঝিলের উপর দিয়ে যাই মনে হয় প্যারিস দিয়ে যাচ্ছি। আরেক মন্ত্রীর কাছে কুড়িল ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় নাকি লসঅ্যাঞ্জেলসের কথা মনে হয়। রানা প্লাজা ধসে পড়লে সরকারের এমপি-মন্ত্রীরা বলেন এটা নাকি বিএনপি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমরা নই শুধু, গোটা দেশ জাতি এখন এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং কৃষক দলের সদস্য এসকে সাদীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, নাজিম উদ্দীন মাস্টার, জামাল উদ্দীন খান মিলন, সদস্য সচিব হাসান জাফির তুহিন প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!