1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পাকিস্তানের বালুচিস্তানে পাঁচ-তারকা হোটেলে বন্দুকধারীদের হামলায় নিহত ১

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ মে, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের বন্দর নগরী গোয়াদারের একটি বিলাসবহুল পাঁচ-তারকা হোটেলে বন্দুকধারীদের হামলার পর নিরাপত্তাবাহিনী হোটেলটি ঘিরে রেখেছে। হোটেলের একজন নিরাপত্তা রক্ষীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

পার্ল কন্টিনেন্টাল হোটেলের কাছ থেকে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। রয়টার্স বার্তা সংস্থা বলছে, হোটেলের ওপরে হেলিকপ্টার চক্কর দিচ্ছে।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে। তারা বলছে, তারা চীনা এবং অন্য বিদেশী বিনিয়োগকারীদের টার্গেট করেছে।

নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো বলছে, কমপক্ষে তিনজন বন্দুকধারী হোটেলের দ্বিতীয় তলা অংশ থেকে গুলি ছুড়ছে।

সরকারি কর্মকর্তারা বলছেন হোটেলের অনেক অতিথিকে নিরাপদে সরিয়ে নেওয়া গেছে।

স্থানীয় সময় বেলা প্রায় পাঁচটার দিকে এই হামলা হয়। সেসময় হোটেলে কত লোক ছিল তা নিশ্চিত নয়।

গোয়াদারে চীন শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। এই হোটেলটিতে নিয়মিত প্রচুর বিদেশী থাকেন।

বালুচিস্তান পাকিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র এবং অনগ্রসর প্রদেশ। বহুদিন ধরে সেখানে সশস্ত্র বিচ্ছিন্নতবাদী আন্দোলন চলছে।

বালুচিস্তানে একাধিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা রয়েছ। তাদের মধ্যে রয়েছে পাকিস্তানী তালেবান, বালুচিস্তান লিবারেশন আর্মি এবং কট্টর সুন্নি জঙ্গি গোষ্ঠী লশকর-ই-জাংভি।

বিবিসির জিল ম্যাকগিভারিং বলছেন, এসব সমস্ত্র গোষ্ঠীগুলো চীনা বিনিয়োগের বিরুদ্ধে। কারণ তারা মনে করে এই বিনিয়োগে স্থানীয় মানুষের কোনো লাভ হচ্ছেনা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!