
“ট্রাফিক আইন মেনে চলি-নিরাপদে বাড়ি ফিরি” শীর্ষক শ্লোাগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে মহাসড়কে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পলাশবাড়ী চৌমাথা মোড়ে মতবিনিময় কালে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।
এসময় তিনি মহাসড়কে দূর্ঘনা রোধে যাত্রী ভোগান্তি যাতে না হয় সে বিষয়ে চালক ও যাত্রীদের সাথে কথা বলেন। তিনি বেশকিছু যানবাহনের চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার পাশাপাশি যাদের কাগজপত্র সঠিক পাওয়া যায় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ, ট্রাফিক ইন্সপেক্টর আতাউর রহমান ও পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মতিউর রহমান প্রমুখ। এসময় জেলা ও থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ছাড়াও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।