1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা

পরিবহনে চাঁদাবাজি হলে জানান, ব্যবস্থা নেব: কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে চলমান গণপরিবহনে চাঁদাবাজি বন্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পরিবহনে যেন চাঁদাবাজি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছি। চাঁদাবাজি হলে আমাদের র‌্যাব, পুলিশ, মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিমকে জানান যথাযথ ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে আমাকে জানান ব্যবস্থা নেব।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল মোবাইল কোর্টে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কোথাও যদি চাঁদাবাজির ঘটনা ঘটে তা হলে বিআরটিএ, র‌্যাব, পুলিশ ও ভিজিলেন্স টিমকে জানাবেন। অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

বাসের এসি টিকিটের দাম বেশি নেয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, এ ব্যাপারে অবশ্যই বিআরটিএর ব্যবস্থা নেয়া উচিত ছিল। এখানে মালিক ও শ্রমিক নেতারা আছেন। তাদের বিশেষভাবে অনুরোধ করব, এসি টিকিটের ভাড়া যেন যৌক্তিক থাকে। বিবেকের অনুশাসন যেন মানা হয়। বিআরটিসি কর্তৃপক্ষকেও আমি একই কথা বলেছি।

বাস কাউন্টারে মালিকদের ভাড়ার চার্ট থাকলেও বিআরটিএর নির্ধারিত ভাড়ার চার্ট নেই- এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বিআরটিএ চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকরা যখন উত্থাপন করেছে তা মিথ্যা বলার সুযোগ নেই। এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণে তাৎক্ষণিক নির্দেশনা দেন তিনি।

এবারের ঈদযাত্রার সবচেয়ে স্বস্তিদায়ক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এবারের ঈদযাত্রা হবে আগের তুলনায় স্বস্তিদায়ক। সড়কে কোথাও যানজট নেই। আশঙ্কাও নেই। তবে আজ থেকে গাড়ির চাপ বাড়বে।

এবার সড়কে পরিস্থিতিও ভালো দাবি করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এত ভালো রাস্তা কখন ছিল না। তাই এবার সড়কে যানজটের সম্ভাবনা নেই। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি এলাকায় পর্যাপ্ত র‌্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। আগেই সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করে সড়কে যাতে চাঁদাবাজি না হয়, সেই ব্যবস্থাও নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, বিআরটিএ ভিজিলেন্স টিম, মোবাইল কোর্ট কাজ করে যাচ্ছে যেন ঈদে মানুষ ভালোভাবে বাড়ি যেতে পারে। সড়কে যাতে যানজট না হয়, সে জন্য গাড়িচালকদের দায়িত্ব বেশি। চালকরা যাতে অধৈর্য না হন, রমজানের সংযম যেন সড়কে গাড়ি চালনার ক্ষেত্রে ধরে রাখেন সে জন্য মালিকপক্ষের উচিত চালকদের কাউন্সেলিং করা।

এ সময় বিআরটিএ চেয়ারম্যান, ট্রাফিক পশ্চিম বিভাগের ডিসি, পরিবহন মালিক ও শ্রমিকপক্ষের নেতারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!