1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পরাজয় বরণ করে মোদিকে রাহুলের অভিনন্দন বার্তা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

ভারতের লোকসভা নির্বাচনে পরাজয় বরণ করে নির্বাচনে বিজয়ী হওয়া নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান প্রতিন্দ্বন্দ্বী রাহুল গান্ধী।

আজ বৃহস্পতিবার এক প্রেসব্রিফিংয়ে রাহুল গান্ধী বলেন, দেশের মানুষের রায়কে স্বাগত৷ নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা৷ পরাজিতদের বলছি ভয় পাবেন না৷ এটা দুই দলের মতাদর্শের লড়াই৷ আমরা ঘুরে দাঁড়াব৷

এর আগে ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেছেন। বৃহস্পতিবার ফল ঘোষণা করা হলে গান্ধী পরিবারের ফিরে আসার আশাকে গুঁড়িয়ে দিয়ে ভূমিধস বিজয়ের দিকে এগোচ্ছেন মোদি।

ক্ষমতাসীন দলটির মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেয়েছে ৪৯টি আসন। প্রাথমিক গণনায় দেখা গেছে, নিম্নকক্ষে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া দলটির মিত্ররা আরও অর্ধশত আসন দখল করতে যাচ্ছেন।বিজয় ঘোষণার পর একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রায় ষাট কোটি ভোট গণনা হওয়ার পর ভারতীয় নির্বাচন কমিশনের তথ্য বলছে, দেশটির নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৩০০টিতে বিজয়ী হয়েছেন বিজেপি।

বিজেপির সভাপতি অমিত শাহ বলছেন, আজকের ম্যান্ডেট বলছে-ভারতে পুরোপুরি বর্ণপ্রথা, স্বজনপ্রীতির মূলোৎপাটন ও উন্নয়নকে বেছে নিয়েছেন সাধারণ মানুষ।

নিজের বিপুল বিজয় নিশ্চিত করার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত আবার জিতে গেল।

বিভিন্ন বিষয়ে টুইটের জন্য বেশ সুনাম থাকলেও বৃহ্স্পতিবার লোকসভা নির্বাচনের ভোট গণনার শুরুর পর থেকে মোদির কোনো পোস্ট ছিল না।

তবে সরকার গঠন করতে যতটা আসন লাগে, তার চেয়ে বেশি নিশ্চিত হওয়ার পর তিনি এ কথা বলেন।

টুইটে তিনি বলেন, আমরা একসঙ্গে বড় হই। সমৃদ্ধও হই একসঙ্গে। কাজেই একইসঙ্গে শক্তিশালী ও সম্মিলিতভাবে ভারত গড়ে তুলব। ভারত আবারও জিতে গেল।

নিজেকে চাওয়ালা পরিচয় দিয়ে বছর পাঁচেক আগে ভোটের লড়াইয়ে জিতে ভারতের মসনদে বসেছিলেন মোদি।

আর এবার ভোটের আগে শাসক পরিচয়ের বদলে নিজেকে চৌকিদার হিসেবে তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার ভোট গণনায় দেখা যায়, কংগ্রেস পরিবারের প্রতিনিধি রাহুল গান্ধীর পরিবর্তে চৌকিদার মোদিতেই ভরসা খুঁজেছেন ভারতের প্রায় ৯০ কোটি ভোটার।

ভোটের পুরোটা সময় কংগ্রেস এবং আঞ্চলিক দলগুলো মোদিবিরোধী জোয়ার তৈরির চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাতে কাজ হয়নি বলে দেখা যাচ্ছে ভোটের ফলাফলে।

লোকসভায় ৫৪৩টি আসনের মধ্যে তামিলনাড়ুর একটি বাদে সবকটি আসনে এবার ভোট হয়েছে। এর মধ্যে সরকার গঠন করতে কোনো দল বা জোটকে পেতে হবে ২৭২টি আসন।

দুপুর নাগাদ প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট এনডিএ যে ক্ষমতায় টিকে যাচ্ছে, তা নিয়ে আর কোনো সন্দেহ থাকে না।

তিনশর বেশি আসনে জিতে যাচ্ছে এনডিএ জোট। ২০১৪ সালের চেয়ে বেশি আসন পেতে যাচ্ছে তারা।

গতবার শুধু বিজেপির আসন ছিল ২৮২টি, এবার তাদের পদ্মফুল তিনশতাধিক আসনে জয়ী হচ্ছে। আর জোটের আসন ছাড়িয়ে যাচ্ছে সাড়ে তিনশ।

এবার কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউপিএ ৯০টি আসনে এবং ১১৪টি আসনে অন্যান্য দল জয় পেতে পারে বলে আভাস পাওয়া গেছে।

২০১৪ সালের চেয়ে কংগ্রেসের আসন বাড়লেও তা মোদিকে হটানোর মতো নয় কোনোভাবেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!