1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নুসরাতকে নিয়ে সিনেমা বানানোর অনুমতি দেয়নি পরিবার - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

নুসরাতকে নিয়ে সিনেমা বানানোর অনুমতি দেয়নি পরিবার

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার ঘটনা নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। কিন্তু নুসরাতের পরিবারের পক্ষ থেকে তাঁকে অনুমতি দেওয়া হয়নি।

এ ব্যাপারে নুসরাত জাহান বাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, ‘কয়েকজন চলচ্চিত্র পরিচালক ও নাট্য পরিচালক আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে পরিবারের সবাই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ায় তাতে রাজি হননি। আমাদের বাপ, দাদা, চাচা ও ভাই সবাই আলেম।’

নুসরাত জাহান রাফির মা শিরিন আক্তার বলেন, ‘আমার মেয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। শুনতেছি কেউ কেউ নাকি আমার মেয়েকে নিয়ে নাটক ও সিনেমা বানানোর প্রস্তুতি নিয়েছেন। দয়া করে আমার মেয়েকে নিয়ে কেউ সিনেমা বা নাটক বানাবেন না। আমার মেয়েকে নিয়ে অনেকে ওয়াজ ও গজল বানিয়েছেন। আরো বানাতে পারেন। কিন্তু কোনো সিনেমা বা নাটক বানিয়ে আমার মেয়ের আত্মাকে কষ্ট দেবেন না।’

শিরিন আক্তার বলেন, ‘নুসরাত শহীদ হয়ে গোটা বিশ্বের মানুষের মনে দাগ কেটেছে। সে কবরে চিরনিদ্রায় শায়িত আছে। সিনেমা-নাটক বানিয়ে তাকে দয়া করে দোজখে নেবেন না। তাকে নিয়ে সিনেমা ও নাটক বানালে তার আত্মা কষ্ট পাবে। আমরা আখেরাতে তার কাছে জবাব দিতে পারব না। আমার মেয়ে একটি নিষ্পাপ ফুল।’

নুসরাতের মা আরো বলেন, ‘আমরা জীবিত অবস্থায় নুসরাতের খুনিদের বিচার দেখে যেতে চাই। তাহলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে।’

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করায় গত ৬ এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তার শরীরের ৭৫-৮০ ভাগ পুড়ে যায়। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft