1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছুর চেষ্টা করব: মাশরাফি

  • আপডেট হয়েছে : বুধবার, ১ মে, ২০১৯
  • ৩০ বার পড়া হয়েছে

 

বিশ্বকাপের বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছুর চেষ্টা করব।

তিনি আরো বলেন, ‘সবাই দোয়া করবেন। ভুল-ত্রুটি কিছু হলে ক্ষমা করবেন। আমাদের সঙ্গেই থাকবেন। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।  দোয়া করবেন যেন ভালো করতে পারি।’ বুধবার সকালে বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঢাকা ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

৩০ মে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। আসরে বাংলাদেশ প্রথম মাঠে নামবে ২ জুন। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৫-১৭ মে সিরিজটি অনুষ্ঠিত হবে। এরপর টাইগাররা উড়াল দেবে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে।

এর আগে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে ক্রিকেটাররা সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলতে মাশরাফি-সাকিবদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আত্মবিশ্বাস নিয়ে খেলবে যে আমরাই জিতব। যদি কি হয়, হারি—এসব কিছু মনে করবে না। সব সময় মনে করবে, আমরাই জিতব। তারপর যা হয় হবে। খেলায় হারজিত থাকবেই—তবুও দেশের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘কোনো চাপ না নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে তোমাদের খেলা খেলো, একদিন আমরাও বিশ্বকাপ জিতব।’ ক্রিকেটারদরে যেকোনো সংকটময় মুহূর্তে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রেখে কৌশল প্রয়োগেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় দলের কোচিং স্টাফ ও বিসিবি কর্মকর্তারাও সঙ্গে ছিলেন।

বিশ্বকাপের বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও আবু জায়েদ রাহি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!