1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

 

নরসিংদীর শিবপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১জন । আজ বৃহস্পতিবার সকালে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কামারটেক ও কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নরসিংদীর কামারটেক গ্যাস ফিল্ড এর ব্যবস্থাপক (প্রশাসন) রাসেল আল মাহমুদ (৪৫), নারায়ণগঞ্জ এর কাঁচপুরের জুলহাস মিয়ার ছেলে রিকশাচালক শাহ আলম (৪০) ও মোটরসাইকেল আরোহী ভোলার আরিফুর রহমান সুমন। নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অর্জুন চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মরজাল বাজার থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন কামারটেক গ্যাস ফিল্ড এর ব্যবস্থাপক (প্রশাসন) রাসেল আল মাহমুদ ও তার সহকর্মী খোরশেদ আলম। এসময় পেছন থেকে একটি দ্রুতগতির মাইক্রোবাস তাদের বহনকারী রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা আহতাবস্থায় তিনজনকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিকশাচালকসহ দুইজনকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় খোরশেদ আলমকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে একই মহাসড়কের কুন্দারপাড়া বাসস্ট্যান্ডের অদূরে সোনাইমুড়ি পার্ক এলাকা থেকে আরিফুর রহমান সুমন নামে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলসহ এক আরোহীর মরদেহ উদ্ধার করে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অর্জুন চন্দ্র বিশ্বাস বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের স্বজনরা মরদেহ শনাক্ত করার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!