1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

নদী ধ্বংস করে কোন উন্নয়ন কাজ নয় গাইবান্ধায় নদী কমিশনের চেয়ারম্যান

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশ নদী কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান বলেছেন, নদী ধ্বংস করে কোন উন্নয়ন কর্মকান্ড করা যাবে না। জনগণের স্বার্থ ক্ষুন্ন হয় এমন কোন উন্নয়ন কাজে সহযোগিতাও করা যাবে না। তিনি বলেন, জলাশয়ের পানি দূষণ মুক্ত করে পরিবেশ উন্নয়ন করতে হবে। এটা আজ সময়ের দাবি। তিনি বলেন, যেসব নদী নাব্যতা হারিয়েছে তা পুনঃ খনন করে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে হবে। তিনি আরও বলেন, যেসব নদী বেদখল হয়ে গেছে সেগুলো দখল মুক্ত করতে হবে। এজন্য যে যে অবস্থানে রয়েছেন সেখান থেকেই এব্যাপারে সহযোগিতা প্রদান করতে হবে। দখলবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ড. মুজিবুর রহমান ২৮ মে মঙ্গলবার গাইবান্ধা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা নদী রক্ষা কমিটির এক বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিশনের সার্বক্ষনিক সদস্য মো. আলাউদ্দিন, অবৈর্তনিক সদস্য শারমিন সোনিয়া মুর্শিদ. মালিক ফিদা আব্দুল্যাহ খান, পরিচালক (পরীবেক্ষন) জগন্নাথ দাস খোকন প্রমুখ। পরে মুক্ত আলোচনায় অংশ নেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মখলেছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, নদী বাঁচাও আন্দোলনের আহবায়ক আবেদুর রহমান স্বপন প্রমুখ।

নদী রক্ষা কমিটির এ সভায় কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান আরও বলেন, নদীর জমি ক্রয় করার কারও অধিকার নেই। দেশকে বাঁচিয়ে রাখতে হলে সকলে মিলে নদীকে রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নে তিস্তা নদী দখল করে সোলার প্লান ভিত্তিক পাওয়ার স্টেশন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে তারা পরোক্ষভাবে সুন্দরগঞ্জকেই মেরে ফেলতে চাইছে। আগামীতে সারা বিশ্বে পানি একটি বড় সমস্যা হয়ে দেখা দেবে। তাই পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য নদী রক্ষা করা একান্ত প্রয়োজন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!