1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

ধানক্ষেতে আগুন লাগার ঘটনা বাংলাদেশের নয় ভারতের: হানিফ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয় একটি ছবি। যেখানে দেখা গেছে, ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় নিজের ধানক্ষেতে আগুন লাগিয়েছেন এক কৃষক। তবে কৃষকের ওই আগুন লাগানোর ঘটনাটি বাংলাদেশের নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এ ঘটনাটি ভারতের পাঞ্জাবের বলে মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও নারীর অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ : শেখ হাসিনার অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুব-উল আলম হানিফ।

সেমিনারে পাটকল শ্রমিকদের উস্কে দেয়ার পেছনে বিএনপি-জামায়াতের হাত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেছেন, ফেসবুকে ধানের ক্ষেতে আগুনের ছবি পোস্ট করা হয়েছে। বলা হয় বগুড়ায় ধানের ক্ষেতে আগুন দেয়া হয়েছে। আমরা খবর নিয়েছি, বগুড়ায় আগুন দেয়া হয়নি। ভারতের পাঞ্জাবে ধানড়্গেতে আগুন লেগেছিলো। ওই দেশের সরকার সেটা নেভানোর চষ্টো করেছিলো। উদ্দেশ্যমূলকভাবে সেই ছবি বগুড়ায় ধান ক্ষেতে আগুন বলে প্রচার করা হচ্ছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, এর আগে তারা (বিএনপি) আগুন দিয়ে মানুষ পুড়িয়ে সরকার উত্খাতে ব্যর্থ হয়েছে। এখন এই ধরণের পথ বেছে নিয়েছে। এতেই প্রমাণ হয় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও শেখ হয়নি। ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণ সহ্য করবে না। আমি আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর কাছে দাবি জানাই যারা এই ধরণের ঘটনার সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীরা অনেক দূর এগিয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দেশে প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেতা নারী, স্পিকার নারী, উপনেতা নারী। এখন শুধু বাকি আছে রাষ্ট্রপতি পদটা। সেটাও দাবি করছেন আজকের নারীরা।’

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক সুলতানা শফির সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ পাঠ করেন অধ্যাপক আনোয়ার হোসেন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলা বিষয়ক সম্পদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মহিলা শ্রমিক লীগের সভাপতি রওশন জাহান সাথী প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!