1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

দৌলতপুরে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুট

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ৭১ বার পড়া হয়েছে

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মন্টু মিয়া নামে এক দরিদ্র ব্যবসায়ীর ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুট করে জমিখ দখল নিয়েছে একটি প্রভাবশালী মহল। এঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ করা হলে পুলিশ ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারী হাবলুকে আটক করার পর অজ্ঞাত কারনে ছেড়ে দিয়েছে। উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা মোড়ে অবস্থিত একই এলাকার মো. মন্টু মিয়ার ক্ষুদ্র ব্যবসা মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লক্ষাধিক টাকার সম্পদ লুট শেষে দোকান ঘর উচ্ছেদ করে জমি দখল করে নেয়।
গতকাল বুধবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে মন্টু মিয়া অভিযোগ করে বলেন, সে চকঘোগা মোড়ে ক্ষুদ্র মুদি ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিল। হঠাৎ করে গত ৬ মে সকাল ৮টার দিকে একই এলাকার প্রভাবশালী হাবলু (৪০), রানা (৩৫), ডলার (৩০) ও সাহাবুদ্দিন (৬৫) সশস্ত্র সংগবদ্ধ হয়ে তার দোকান ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লক্ষাধিক টাকার মালামাল লুট শেষে দোকান ঘর উচ্ছেদ করে এবং জোরপূর্বক জমি দখল করে নেয়। এঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ করা হলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবলুকে আটক করে থানায় নিয়ে আসার পর ছেড়ে দেয়। বর্তমানে অসহায় দরিদ্র মন্টু মিয়া পরিবার পরিজোন নিয়ে অনাহার অর্ধাহারে সুবিচারের আসায় বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরছে।
এবিষয়ে অভিযোগ তদন্তকারী অফিসার দৌলতপুর থানার উপ-পরিদর্শক প্রকাশ কুমার জানান, দোকান ঘর ভাংচুরের খবর পেয়ে তৎক্ষনাত ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়। পরে কি হয়েছে তা আমার জানা নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!